রবিবার, জুলাই ১২

সর্বশেষ

রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক কারবার, অবৈধ অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।এরই ধারাবাহিকতায় রাজশাহীতে র‍্যাব-৫ এর সিপিএসসি (CPSC) দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।কাশিয়াডাঙ্গায় গভীর রাতে অভিযান, উদ্ধার ২৪টি ককটেলর‍্যাব সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে রাত ৩টা ০৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই স্থান থেকে ২৪টি ককটেল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ককটেলগ...
ভোটের ছুটিতে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ভোটের ছুটিতে আরিচা ও পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক কাঙ্খিত ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন মানুষ তাদের মত প্রকাশের যে অধিকার থেকে বঞ্চিত ছিল আজ তা পুরুণ হতে চলেছে। তাই দীর্ঘদিন পর আজ অনেক কাঙ্খিত ভোট দেয়ার জন্য বাড়তি ভাড়া দিয়ে হলেও ঈদের আনন্দের মতো ছুটছে মানুষ বাড়ির দিকে। ফলে আরিচা ও পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীর পরিলক্ষিত হয়েছে।দেখে মনে হবে এ যেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরছে মানুষ। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পরিবহণ শ্রমিকরা যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদেরকে।জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলগুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটি পেয়ে বাড়ির পথে সাভার-আশুলিয়ায় কর্মরত হাজারো ...
২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

২৫ কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থীর সংবাদ সম্মেলন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) ‎প্রতিনিধি ||‎২৫ কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলহাজ্ব হারিসুল বারী রনির প্রধান নির্বাচনী কার্যালয় টিএন্ডটি মোড় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।তিনি সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। সকল ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে। আপনাদের নিরপেক্ষ সংবাদের মাধ্যমে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। ১২ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রিন ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।...
নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে খুলনা জেলায় ভোটের দিন ঘিরে কিছু যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি চিকিৎসা ও ঔষধ পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী যানবাহন স্বাভাব...
উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

উপকূলীয় খুলনা-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ এখন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ ভেঙে এবার বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকায় দুই দলই আসনটি দখলে নিতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।খুলনা-৬ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আসাদুল্লাহ ফকির এবং কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল। স্থানীয় ভোটারদের মতে, মূল লড়াই সীমাবদ্ধ থাকবে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর মধ্যে।নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, খুলনা-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৮৬৯ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৪৬১ জন এবং তৃতীয় লি...
ইউআইটিএসে তথ্যবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএসে তথ্যবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘সিম্পোজিয়াম অন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (SISE) – স্প্রিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তহমিনা রহমান মাল্টি-পারপাস হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি, শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ক্যাপস্টোন প্রজেক্টের কার্যকর প্রস্তুতির লক্ষ্যে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপ...
খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তুলে –লিডিং ইউনিভার্সিটির উপাচার্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তুলে –লিডিং ইউনিভার্সিটির উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বকে সামনে রেখে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি বিজয়ীদেরকে অভিনন্দন জানিয়ে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ -এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্স...
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ সাহিদুর রহমান খান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ সাহিদুর রহমান খান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের কৃতী সন্তান ডাঃ সাহিদুর রহমান খান সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায় অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।দীর্ঘদিন ধরে হাড়, জয়েন্ট ও ট্রমা সার্জারিতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসায় তাঁর এই পদোন্নতিকে সহকর্মী ও চিকিৎসা অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। রোগীবান্ধব আচরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরলস শ্রমের মাধ্যমে তিনি অল্প সময়েই একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন।ডা. সাহিদুর রহমান খানের বাড়ি ও জন্মস্থান মানিকগঞ্জ জেলায়। রাজধানীতে কর্মরত থাকলেও নিজ জেলা মানিকগঞ্জের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। নিয়মিতভাবে তিনি মানিকগঞ...
জমে উঠেছে খুলনা–৪ আসনের ভোটের লড়াই
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জমে উঠেছে খুলনা–৪ আসনের ভোটের লড়াই

বিএনপি–খেলাফত মজলিস মুখোমুখি, উত্তেজনা তুঙ্গে|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা–৪ সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে। রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। মাঠের বাস্তবতায় মূল লড়াই গড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে।এই আসনে বিএনপির প্রার্থী এস কে আজিজুল বারী হেলাল। ১০ দলীয় জোটের হয়ে খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকে লড়ছেন এস এম সাখাওয়াত হোসেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইউনুস আহমেদ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এস এম আজমল হোসেন।নির্বাচনকে ঘিরে দুই প্রধান প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করছেন, তাদের কর্মীদের ওপর ভয়ভীতি ও হামলার ঘটনা ঘটছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ ...
মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষ বিজয়ের আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষ বিজয়ের আহ্বান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।আফরোজা খানম রিতা বলেন, “রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব—ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি।মানিকগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের শক্তি দিন। ধানের শীষে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন।”তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেও...