Wednesday, October 7

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে ১১ দলীয় জোটের গণমিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ নানা দাবিতে মানিকগঞ্জের ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ মে) বিকেল ৫টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সমাবেশ করার পর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে পুরো মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের কাছে এসে শেষ হয়।আজকের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তরের টিম পরিচালক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম এবং মানিকগঞ্জ সদর থানা আমির মাওলানা ফজলুল হক।সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট, গ্যাস, তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে, যা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না ...
সরকার স্বৈরাচার হলে ৩৬ ঘণ্টাও লাগবে না তাড়াতে: সিরাজগঞ্জে জামায়াত আমির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সরকার স্বৈরাচার হলে ৩৬ ঘণ্টাও লাগবে না তাড়াতে: সিরাজগঞ্জে জামায়াত আমির

|| সিরাজগঞ্জ প্রতিনিধি ||গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "হাসিনাকে বিদায় করতে ৩৬ দিন লেগেছে, আপনারা যদি স্বৈরাচার হতে চান তবে আপনাদের বিদায় করতে ৩৬ ঘণ্টাও লাগবে না।"তিনি তাঁর বক্তৃতায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে প্রশ্ন তোলেন, "একই দিনে একই মায়ের গর্ভে দুটি সন্তান জন্ম নিলে একটা কীভাবে বৈধ আর একটা কীভাবে অবৈধ সন্তান হয়, দেশবাসী তা জানতে চায়।"সমাবেশে জেলা জামায়াতের সেক্...
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২২ বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় ২২ বিজিবির অভিযানে বিপুল চোরাচালানি পণ্য জব্দ

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||সীমান্ত সুরক্ষায় দক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদক ও চোরাচালান নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন। দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল ও আভিযানিক কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিজিবি তাদের কঠোর অবস্থান অব্যাহত রেখেছে।এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক...
প্রেসক্রিপশন এরর এবং এএমআর প্রতিরোধে ইউআইইউ’র কনসালটেটিভ ও কো-ডিজাইন কর্মশালা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

প্রেসক্রিপশন এরর এবং এএমআর প্রতিরোধে ইউআইইউ’র কনসালটেটিভ ও কো-ডিজাইন কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিপার্টমেন্ট অফ ফার্মেসি এবং ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক)-এর উদ্যোগে “স্মার্টএএমআর: অ্যাডভান্সিং ডিজিটাল হেল্থকেয়ার উইথ এআই-ড্রিভেন ইনটেলিজেন্স টু মেডিক্যাল অ্যাডহিরেন্স, মিনিমাইজ প্রেসক্রিপশন এরর, অ্যান্ড রিডিউস অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ইন বাংলাদেশ” শীর্ষক একটি কনসালটেটিভ ও কো-ডিজাইন ওয়ার্কশপ গতকাল ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়েছে।স্মার্টএএমআর প্রকল্পটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফর্মেশন) প্রকল্পের আওতায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)-এর অধীনে পরিচালিত এ প্রকল্পের লক্ষ্য হলো উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্ভাবনকে উৎসাহিত করা এবং কৃত্রিম...
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (১ মে) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বিদায়ী অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের কাছ থেকে ক্লাব পরিচালনার দায়িত্ব বুঝে নেন।হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক বশির হোসেনসহ ক...
মানিকগঞ্জে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | মানিকগঞ্জ প্রতিনিধি ||মানিকগঞ্জ সদর উপজেলার ৭নং ওয়ার্ড পশ্চিম বান্দুটিয়া এলাকার জাদুঘর প্রাঙ্গণে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। জাদুঘরে রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আজিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (ঢাকা)-এর উদ্যোগে এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আজ শনিবার (২ মে) সকাল ৯টা থেকে এই জনসেবামূলক কার্যক্রম শুরু হয়।শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা আগত রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এছাড়া দিনভর আগত রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে রেফার করা হয়।মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত...
নাগেশ্বরীতে শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শুরু হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস নাগেশ্বরীর আয়োজনে শনিবার (২ মে) কুটি পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকা বিভাগের এই টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।টুর্নামেন্টে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ...
দেশজুড়ে সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

দেশজুড়ে সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ঢাকাসহ দেশের সকল থানাকে অবিলম্বে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিনি এই কড়া নির্দেশ প্রদান করেন।থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত সকল পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা প্রদানের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরু হতে পারে বলে ইরানের সতর্কবার্তা
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরু হতে পারে বলে ইরানের সতর্কবার্তা

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলে চরম সতর্কতা জারি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন তথ্য-প্রমাণ ও লক্ষণ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতায় প্রতিশ্রুতিবদ্ধ নয়।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দফতরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য ও পদক্ষেপ মূলত গণমাধ্যমকেন্দ্রিক এবং এর পেছনে দুটি বড় উদ্দেশ্য রয়েছে; প্রথমত তেলের দামের পতন ঠেকানো এবং দ্বিতীয়ত তারা নিজেরা যে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে তা থেকে বের হয়ে আসা। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের নতুন পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।বিবৃতিতে স...
দ্রুত ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

দ্রুত ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরের দিকে সিলেট নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। জনগণের এই দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে এবং সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।এদিন সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসন প্রকল্পেরও উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন কর...