Sunday, October 4

সর্বশেষ

বদলগাছীতে বিধবা চাচীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় এজাহার: ভাতিজা পলাতক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বিধবা চাচীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় এজাহার: ভাতিজা পলাতক

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ)||নওগাঁর বদলগাছী উপজেলায় এক বিধবা নারীকে (চাচী) ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর আপন ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মো. সিদ্দিক মন্ডলের ছেলে মো. নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটান। ভুক্তভোগী নারী মাঠের কাজ শেষে ফাঁকা বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নির্জনতার সুযোগ নিয়ে নুর আলম সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন।বাড়িতে ঢুকে নুর আলম ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত নুর আলম...
চিলমারীতে প্রক্সি শিক্ষক দিয়ে চলছে খোর্দ বাঁশপাতার সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে প্রক্সি শিক্ষক দিয়ে চলছে খোর্দ বাঁশপাতার সরকারি প্রাথমিক বিদ্যালয়

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ বাঁশপাতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষকদের বদলে ‘প্রক্সি’ শিক্ষক দিয়ে পাঠদান চলছে। মাত্র ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত বিদ্যালয়টিতে শিক্ষক পদে দুজন থাকলেও নিয়মিতভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ উঠেছে।বিদ্যালয়টির সহকারী শিক্ষক মোছা. রোমানরা শারমিন শান্তা এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোনাব আলী। তবে শিক্ষার্থীদের মতে, তারা দুজন শিক্ষককে একসাথে স্কুলে পান না। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে প্রক্সি শিক্ষক মো. ইসমাইল হোসেন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদান পরিচালনা করেন। নিয়মবহির্ভূতভাবে প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস চালানো হলেও মাস শেষে প্রধান শিক্ষক তাকে নিজের পক্ষ থেকে কিছু ভাতা দেন বলে জানা গেছে।সরেজমিনে গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক জো...
মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল মতিন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করার আহ্বান জা...
কুষ্টিয়ায় মাওলানা আকরাম খাঁ স্মরণে জমিয়তে তালাবার প্রীতি ক্রিকেট ম্যাচ
খেলাধুলা, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় মাওলানা আকরাম খাঁ স্মরণে জমিয়তে তালাবার প্রীতি ক্রিকেট ম্যাচ

​|| কুষ্টিয়া প্রতিনিধি ||মুসলিম সাংবাদিকতার জনক ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আকরাম খাঁ -এর স্মরণে কুষ্টিয়ায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের একটি মাঠে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।‎‎খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মাওলানা আকরাম খাঁর সাংবাদিকতা ও সমাজসেবামূলক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।‎‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম, সেক্রেটারি খন্দকার আরিফ, সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম আল মারুফ, আরিফুল ইসলাম আরিফ, আহসান হাবিব ...
বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
জাতীয়, ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

|| বিশেষ প্রতিবেদক ||আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন দেশে বিজয় অর্জনের মাধ্যমে দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা বিশ্বজয়ী হাফেজদের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সভাকক্ষে এ সাক্ষাতের আয়োজন করা হয়।সাক্ষাৎকালে বিশ্বজয়ী খুদে হাফেজ ও হাফেজাদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিয়ে আমাদের কোমলমতি হাফেজরা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। এটি সমগ্র দেশ ও জাতির জন্য এক বড় অর্জনের স্মারক।”অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।সাক্ষাৎ শেষে সফল হাফেজরা তাদের প্রাপ্ত আন্তর্জাত...
চিলমারী থেকে ৬৭টি বাঁশের ভূড় নিয়ে আটরশির উদ্দেশে ভক্তদের যাত্রা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চিলমারী থেকে ৬৭টি বাঁশের ভূড় নিয়ে আটরশির উদ্দেশে ভক্তদের যাত্রা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ফরিদপুরের সদরপুরে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলের (আটরশি) বিশ্ব উরস শরীফ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদ থেকে ৬৭টি বর্ণিল বাঁশের ভূড় (ভেলা) নিয়ে দীর্ঘ নৌযাত্রা শুরু করেছেন আশেকান ও জাকেরান ভক্তরা।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফজরের নামাজের পর রংপুরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভক্তরা চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে নদীপথে ফরিদপুরের উদ্দেশে রওনা হন।এর আগে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে উত্তরবঙ্গের 'নজরানার বাঁশের ভূড়' বিদায়ী মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা মুফতী মাসুদুর রহমান হামিদী।চিলমারী ব্রহ্মপুত্র নদের ভূড় তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মো. ইউসুফ আলী জানান, ভক্তদের এ বহরে মুসলিম সম্প্রদায়ের ৬৩টি এবং হিন্দু সম্...
মির্জাগঞ্জে আমরাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওমর ফারক
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে আমরাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওমর ফারক

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় তরুণ সমাজসেবক মোঃ ওমর ফারুক।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩নং আমরাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে তরুণ সমাজসেবক ওমর ফারুকের নামও আলোচনায় উঠে এসেছে।স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। তরুণ প্রজন্মের অংশগ্রহণ, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।তবে প্রার্থিতা, মনোনয়ন ও নির্বাচনী কার্যক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।...
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা
খেলাধুলা, সর্বশেষ

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

|| স্পোর্টস ডেস্ক ||টানা বৃষ্টির কারণে ম্যাচ মাঠে না গড়ালেও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের নাগোয়ায় চীনের বিপক্ষে সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টিতে ভেজা মাঠ খেলার অনুপযোগী ছিল। ম্যাচ আম্পায়াররা তিন দফায় মাঠ পর্যবেক্ষণ করেও পরিস্থিতির উন্নতি না দেখে শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।এশিয়ান গেমসের বাইলজ অনুযায়ী, বৃষ্টি বা আবহাওয়াজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলটি পরবর্তী পর্বে উঠে। র‌্যাংকিংয়ে চীনের চেয়ে বেশ এগিয়ে থাকায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল সরাসরি সেমিফাইনালের টিকিট লাভ করে। এর আগে চীনের হাংজুতে অনুষ্ঠিত গত এশিয়ান গেমসেও একই নিয়ম অনুসরণ করা হয়েছিল।নাগোয়ায় সেপ্টেম্বর মাস বছরের সবচেয়ে বৃ...
১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন

তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে নতুন ইলেকট্রিক ট্রেন। বহুপ্রত্যাশিত এই প্রকল্প এবং রাজধানীর তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।অনুমোদিত ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্...
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটির পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে বিলটি মূল উত্থাপন করেছিলেন লিন্ডসে গ্রাহাম নিজেই। এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তিনি স্বাক্ষর করলেই এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।এই বিলের আওতায় ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষরিত ‘ইরান স...