
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টার উপলক্ষে চলছে অ্যাডমিশন ফেস্ট। মানসম্মত উচ্চশিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি এই ফেস্টে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ ডিসকাউন্ট এবং টিউশন ফি-তে ১০ শতাংশ ওয়েভারসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে এখানে সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, ইংরেজি এবং অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনমিকসে মাস্টার্সসহ বিভিন্ন যুগোপযোগী প্রোগ্রাম। শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কার্টিন ইউনিভার্সিটি, জেসেলটন ইউনিভার্সিটি ও এপিইউসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে।
শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ক্যাম্পাসে রয়েছে অত্যাধুনিক ল্যাব, কম্পিউটার ও ডেটা অ্যানালিটিকস ল্যাব, ইনোভেশন ল্যাব এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। পাশাপাশি ক্যারিয়ার প্লেসমেন্ট সেল ও জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের করপোরেট নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা হয়।

মেধাবী শিক্ষার্থী ছাড়াও আদিবাসী শিক্ষার্থী, গ্রুপ অ্যাডমিশন এবং একই পরিবারের ভাই-বোন বা স্বামী-স্ত্রীর জন্য রয়েছে বিশেষ ওয়েভার ও নির্ধারিত শর্তে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা। এছাড়া দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নারী হোস্টেল এবং যাত্রাবাড়ী, উত্তরা, মিরপুর, গাজীপুরসহ রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনসেবা।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করার অথবা সরাসরি অ্যাডমিশন অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
