Sunday, October 4

সর্বশেষ

১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১৬০ কিলোমিটার বেগে ছুটবে ইলেকট্রিক ট্রেন

তিন মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন|| নিজস্ব প্রতিবেদক ||নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে ছুটবে নতুন ইলেকট্রিক ট্রেন। বহুপ্রত্যাশিত এই প্রকল্প এবং রাজধানীর তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।অনুমোদিত ১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্...
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস
আন্তর্জাতিক, সর্বশেষ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই বিলটির পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে বিলটি মূল উত্থাপন করেছিলেন লিন্ডসে গ্রাহাম নিজেই। এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তিনি স্বাক্ষর করলেই এটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।এই বিলের আওতায় ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষরিত ‘ইরান স...
কুষ্টিয়ায় তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি কাওসারুজ্জামানের বাবার রুহের মাগফিরাতে দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি কাওসারুজ্জামানের বাবার রুহের মাগফিরাতে দোয়া

|| কুষ্টিয়া প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ কাওসারুজ্জামানের পিতা মরহুম আব্দুল বাতেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৬ সেপ্টেম্বর (বুধবার) কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, ইবি শাখার সেক্রেটারি খন্দকার আরিফসহ ইবি ও কুষ্টিয়া শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া পরিচালনা করেন ইবি তালাবায়ে আরাবিয়ার সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুস সালাম আইয়ুবী।...
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী ফাতিমা আল-ফিহরি
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী ফাতিমা আল-ফিহরি

|| নিজস্ব প্রতিবেদক ||ইতিহাসের পাতায় এক অনন্য গৌরবোজ্জ্বল নাম ফাতিমা আল-ফিহরি। তিনি কেবল একজন দানশীল ও বিদুষী মুসলিম নারীই ছিলেন না, বরং বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবও তাঁর। ৮৫৯ খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক ‘আল-কারাউইয়িন’ বিশ্ববিদ্যালয়, যা সাড়ে ১১শ বছরেরও বেশি সময় ধরে আজও নিরবচ্ছিন্নভাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি মধ্যযুগে বিশ্ব মেধা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।কারাউইন ইউনিভার্সিটিনবম শতাব্দীর গোড়ার দিকে পরম ধার্মিক শাসক দ্বিতীয় ইদ্রিসের শাসনামলে ফাতিমা তাঁর পরিবারের সঙ্গে তিউনিসিয়ার কাইরাওয়ান থেকে মরক্কোর ফেজে পাড়ি জমান। সেখানে তাঁর পিতা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-ফিহরি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। পরবর্তীতে অল্প সময়ের ব্যব...
নাগেশ্বরীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ছেলেদের বিভাগে সন্তোষপুর, মেয়েদের বিভাগে নাগেশ্বরী স্পোর্টস চ্যাম্পিয়ন|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দ্বিতীয় দিনের খেলা ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ডি এম একাডেমি ফুটবল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় দিনের খেলায় ছেলেদের বিভাগে চারটি এবং মেয়েদের বিভাগে দুটি দল অংশ নেয়। ছেলেদের বিভাগে সেমিফাইনালে রামখানা ইউনিয়ন, সন্তোষপুর ইউনিয়ন, রায়গঞ্জ ইউনিয়ন ও নাগেশ্বরী পৌর কাবাডি দল প্রতিদ্বন্দ্বিতা করে। সেমিফাইনালের পর ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী পৌর কাবাডি দল ও সন্তোষপুর ইউনিয়ন কাবাডি দল। ফাইনালে নাগেশ্বরী পৌর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সন্তোষপুর ইউনিয়ন কাবাডি দল।অন্যদিকে, মেয়েদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় নাগেশ্বরী স্পোর্টস টিম ও নাগেশ্বরী নিউ প্রতিশ্রুতি স্কুল দ...
বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় ভিপি সম্পত্তির জমি দখল ও চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত মাসুদ হোসেন (৩৬) মারা গেছেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত মাসুদ হোসেন(৩৬) উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের আফজাল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় ভিপি সম্পত্তির জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।স্থানীয় সূত্র জানায়, পিতাম্বরপুর মৌজায় প্রায় ১৪ বিঘা ১৭ শতক ভিপি সম্পত্তি রয়েছে। এসব জমি দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার লিজ নিয়ে...
চাকরি ও রিজিকের জন্য মুসা (আ.)-এর দোয়া
ধর্ম ও দর্শন, সর্বশেষ

চাকরি ও রিজিকের জন্য মুসা (আ.)-এর দোয়া

|| ধর্ম ডেস্ক ||যোগ্যাতা ও দক্ষতা থাকার পরও কাঙ্ক্ষিত চাকরি পেতে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার শিক্ষা মেলে হজরত মুসা (আ.)-এর জীবনের একটি ঘটনা থেকে।নবী মুসা (আ.) মিসর ছেড়ে মাদইয়ানে পৌঁছানোর পর বিপদে পড়ে এক ছায়াময় স্থানে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন:رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌউচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ: ‘হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস: ২৪)এই দোয়ায় মুসা (আ.) নির্দিষ্ট কোনো পার্থিব সুবিধা দাবি না করে আল্লাহর কল্যাণের ওপর পূর্ণ নির্ভরতা প্রকাশ করেন। এর পরপরই তাঁর জন্য কাজের সুযোগ ও আশ্রয়ের ব্যবস্থা হয়। কোরআনে এর উল্লেখ করে বলা হয়েছে, ‘হে আমার পিতা, আপনি তাকে...
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| জবি প্রতিনিধি ||রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (ড্রয়িং ও পেইন্টিং বিভাগ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটে।নিহতের মেস সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক ব্যাচমেট ফোনে না পেয়ে মেসে দেখতে বললে দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ে মেস সদস্যরা। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ভেতরে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ত...
মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী
রাজনীতি, সর্বশেষ

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক আসামিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) এক সভায় তিনি এ প্রশ্ন তোলেন।তিনি বলেন, দেশে বিরোধী দল নানা ইস্যুতে সরকারের সমালোচনা করছে, এমন রাজনৈতিক স্বাধীনতাই গণতান্ত্রিক অধিকারের প্রধান বহিঃপ্রকাশ। দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা থাকলেও বিশ্ববাজারের সংকটের মধ্যেও মানুষের প্রয়োজনে জ্বালানি আমদানিতে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন তিনি।ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনের মূল ভূমিকার বদলে সাইডলাইনে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার্থেই ...
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসানের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।চলতি এই সভায় দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেন চালুসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু এবং এমআরটি লাইন-৫-এর দক্ষিণ রুট বাস্তবায়ন প্রকল্প বিশেষ উল্লেখযোগ্য। একনেক সভায় সব মিলিয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প তুলে ধরা হবে।...