বদলগাছী হাসপাতালে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে কোনো প্রকার সরকারি নিলাম বা আইনি প্রক্রিয়া ছাড়াই মেহগনিসহ বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। হাসপাতালের আউটসোর্সিং ওয়ার্ডবয় মো. বাপ্পির বিরুদ্ধে এসব গাছ কেটে স্থানীয় বিভিন্ন স মিলে (করাত কল) বিক্রি করার কথা জানিয়েছেন স্থানীয়রা। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে কীভাবে হাসপাতালে গাছ কাটা হলো, তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে হাসপাতালের চত্বর থেকে বেশ কয়েকটি পুরনো ও মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ওয়ার্ডবয় বাপ্পির কাছে কারণ জানতে চান। তবে তিনি কোনো সদুত্তোর না দিয়ে গাছ কাটা ও তা স মিলে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রাখেন।অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালের সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত...










