
|| গাজীপুর প্রতিনিধি ||
‘মানবতার বাতিঘর’-এর উদ্যোগে এবং ‘গোপালপুর ব্রাদার্স ফুটবল ক্লাব’-এর আয়োজনে অনুষ্ঠিত ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার বাতিঘরের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন ভুলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আরাফ রিফাত।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী দাউদ।
আয়োজকরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
