হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান: আইআরজিসির কড়া বার্তা
|| আন্তর্জাতিক ডেস্ক ||ভূরাজনৈতিক ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বা অনুমতি নেওয়া বাধ্যতামূলক।প্রাপ্ত তথ্যানুযায়ী, হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকায় ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে তাদের প্রত্যক্ষ সামরিক নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। নতুন এই নির্দেশনার আওতায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশের সামরিক জাহাজ কিংবা ...










