
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২২ নভেম্বর) ঢাকায় ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন ছাড়াও বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশন, ইসলামী বিশ্ববিদ্যালয় এক্স ন্যাশনালিস্ট এসোসিয়েশন (ইউনেসা) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কালচারাল এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, সহ-সভাপতি সানা শামীনুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
এ ছাড়াও ইউনেসার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, বেগম খালেদা জিয়া হল অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অ্যাডভোকেট শামীমা আক্তার বানু, কালচারাল এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও সদস্য সচিব নূর-উন-নাহার আনসারী এবং প্লেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। আলোচনায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সবশেষে বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়; দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নূরুল হুদা।
