ভোট গণনায় কারচুপির অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন
|| আন্তর্জাতিক ডেস্ক ||পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হলেও পরাজয় মেনে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো ভোট গণনায় ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় বিজেপি অন্তত একশটি আসন তৃণমূলের কাছ থেকে 'লুট' করে নিয়েছে। বিশেষ করে নিজ কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হওয়ার পর থেকেই তিনি এই ফলের পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন। গত সোমবার রাতে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অভিযোগ করেন, গণনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল এবং অনেক জায়গায় গণনাকারীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও 'মনগড়া' বলে উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও)...










