মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
|| আন্তর্জাতিক ডেস্ক ||মালয়েশিয়ায় অনুষ্ঠিত শিল্প ও প্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রদর্শনী ‘৩৭তম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল মেশিনারি ফেয়ারে’ বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সহযোগিতায় এই অংশগ্রহণ নিশ্চিত করা হয়।গত ১৬ জুলাই মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশটির ডেপুটি মিনিস্টার অব ওয়ার্কস দাতুক সেরি আহমদ মাসলান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেপুটি মিনিস্টার ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশি বুথগুলো পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও বিপিজিএমইএ-এর সভাপতি শামীম আহমেদসহ ব্যবসায়ী প্রতিনিধিদল অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজি...










