Tuesday, October 13

শিক্ষাঙ্গন

ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আইন পেশা কেবল একটি ক্যারিয়ার নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান ব্রত। ইউআইটিএস থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীরা আজ বিচার বিভাগ, অ্যাটর্নি সার্ভিস ও সুপ্রিম কোর্টসহ ...
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮টি এসি বাস চালু
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮টি এসি বাস চালু

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ পরিবহন সেবার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের সময়মতো ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্...
পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে পেয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা অতঃপর…
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে পেয়ে শিক্ষকের ধর্ষণচেষ্টা অতঃপর…

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।‎‎সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি সংগঠিত হয়। ‎গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।‎স্থানীয়রা জানান, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে যায়। এ সময় সহকারী শিক্ষক আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এ বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়।‎‎এদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মোশা...
নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: যুবকের এক মাসের কারাদণ্ড‎
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি: যুবকের এক মাসের কারাদণ্ড‎

|| রফিকুল ইসলাম ​| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মাহাবুর নাগেশ্বরী পৌরসভার গোদ্ধারের পাড় এলাকার ইছহাক আলীর ছেলে।‎​সোমবার (৩১ আগস্ট) সকাল  সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।‎​ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসছিল। পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তার শ্লীলতাহানি করে। এ সময় স্থানীয় লোকজন হাতেনাতে ধরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ...
ড্যাফোডিলে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ড্যাফোডিলে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সাভারের বিরুলিয়ায় ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’র আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং সম্মানিত অতিথি ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএসি’র পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান, পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকব...
এমআইইউডিসি ইনভাইটেশনালসে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এমআইইউডিসি ইনভাইটেশনালসে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তি, বিশ্লেষণী চিন্তা, জ্ঞানচর্চা ও বক্তব্য উপস্থাপনের দক্ষতা বিকাশের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) দিনব্যাপী ‘রিসডা প্রেজেন্টস এমআইইউডিসি ইনভাইটেশনালস: চ্যাপ্টার ওয়ান’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এমআইইউডিসি)-এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল চ্যাম্পিয়ন এবং সরকারি বাঙলা কলেজের বিতার্কিক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুব আলম।...
গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের গাছায় এস এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট (শুক্রবার) বিকেলে গাজীপুর মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কুনিয়া মদিনা মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "শিক্ষা সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যে স্থানীয় শিক্ষক ও প্রতিনিধিদের মাধ্যমে তথ্য পেলে তাঁদের পাশে দাঁড়াবে এই ফাউন্ডেশন।" তিনি আরও জানান, ফাউন্ডেশনটি অরাজনৈতিকভাবে সকল মতাদর্শের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বক্তব্য রাখেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের নৈতিক মূল...
বেরোবিতে তরুণদের মোবাইল আসক্তি কাটাতে ‘পঠিত’-এর ‘সাইলেন্স রিডিং আওয়ার’
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে তরুণদের মোবাইল আসক্তি কাটাতে ‘পঠিত’-এর ‘সাইলেন্স রিডিং আওয়ার’

|| ​বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তরুণ প্রজন্মের মাঝে সুস্থ বিনোদনের বিকাশ এবং মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তরুণদের সামাজিক উদ্যোগ ‘পঠিত’। এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে ‘সাইলেন্স রিডিং আওয়ার’। এই আয়োজনে অংশ নিয়ে পাঠকেরা তাদের ব্যক্তিগত মোবাইল ফোন জমা রেখে এক ঘণ্টার জন্য নিস্তব্ধ পরিবেশে বই পড়ার সুযোগ পান। আয়োজকদের বিশ্বাস, এই ছোট অভ্যাসটি তরুণদের ব্যক্তিগত জীবনে স্বতঃস্ফূর্তভাবে বই পড়ার মানসিকতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।​'পঠিত'-এর মূল উদ্দেশ্য হলো সহজ শর্তে ও সাশ্রয়ী উপায়ে পাঠকের হাতে বই পৌঁছে দেয়া। এখানে মাত্র ১০ টাকা সার্ভিস চার্জের বিনিময়ে পাঠকদের বই পড়তে দেওয়া হয়। পরবর্তীতে বই পড়া শেষে পাঠকেরা তা ফেরত দেন। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে যাওয়া, ম...
লিডিং ইউনিভার্সিটিতে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​|| নিজস্ব প্রতিবেদক (সিলেট) ||সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল ফোরামের উদ্যোগে ‘সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।​শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব...
গুজুরি সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে টাকা আদায়ের অভিযোগ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গুজুরি সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে টাকা আদায়ের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)||মানিকগঞ্জ সদর উপজেলার ৪৮ নং গুজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে হাতের কাজের কথা বলে ১০০ টাকা করে নিয়ে বিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থীদের ফুল নিয়ে বিদ্যালয়ে আসতে বলা হয়। কয়েকজন শিক্ষার্থী ফুল নিয়ে বিদ্যালয়ে গেলে পরে সেই ফুল ফেরত দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ১০০ টাকা নিয়ে বিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।বিষয়টি নিয়ে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর বক্তব্য নেওয়া হলে তাদের বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি উঠে আসে। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় অভিভাবকদের নির্দেশনাকেই গুরুত্ব দেওয়া হয় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সিদ্ধান্তের প্রয়োজন পড়ে না—এমন অভিযো...