Friday, November 27

শিক্ষাঙ্গন

বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন ১ লাখ টাকা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির দুই শিক্ষার্থী, পাচ্ছেন ১ লাখ টাকা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বাঁশপাতার চা তৈরির উদ্ভাবনী ধারণা নিয়ে দেশসেরা হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী মাহিদ ও আজিজ। ‘ইকো লিডার্স বুট ক্যাম্প’-এর অষ্টম কোহর্টে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন তাঁরা। এই অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের উদ্যোগের জন্য এক লাখ টাকা অর্থায়ন দেওয়া হবে।বুধবার (২৮ অক্টোবর) ঢাকার মোহাম্মদপুরে আয়োজিত তিন দিনব্যাপী আবাসিক বুট ক্যাম্পের সমাপনী পর্বে এ সাফল্য অর্জন করেন তাঁরা। দ্য আর্থ সোসাইটির আয়োজনে এবং ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে অনুষ্ঠিত এই বুট ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব উদ্যোগ ও উদ্ভাবনী ধারণা নিয়ে অংশ নেন।তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাঁশপাতার চা নিয়ে কাজ করার ধারণাটি তাঁদের মাথায় আসে পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় নতুন পণ্য তৈরির চিন্তা থেকে। বিশ্ববাজার...
বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খায়রুল এনাম

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অবস্থিত বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন এস এম খায়রুল এনাম ফিরোজ। গত বুধবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এ কমিটির অনুমোদন দেয়।রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ৪ সদস্যবিশিষ্ট অনুমোদিত এ এডহক কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মোঃ মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে মোঃ জাহিদুল ইসলাম এবং পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ছয় মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংবিধি অনুযায়ী...
ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, গবেষণার অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও একাডেমিক প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম....
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জব ফেয়ার শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভ...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি পুনর্নির্ধারণের প্রস্তাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি পুনর্নির্ধারণের প্রস্তাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনকে শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে খাতভিত্তিক ফি পুনর্বিন্যাস ও পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।প্রস্তাবনায় বলা হয়, সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। তাই সমাবর্তনে অংশগ্রহণের ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য, সনদের ধরন ও অতিথি আপ্যায়নের ব্যয় বিবেচনায় নিয়ে একটি সহনশীল ও ভারসাম্যপূর্ণ ফি কাঠামো প্রণয়ন করা জরুরি।অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত ফি কাঠামোতে সমাবর্তন ফি ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা নির্ধারণের প্...
লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব‍্যবস্থা গবেষণামুখী হতে হবে: উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন || নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের উদ‍্যোগে গবেষণা বিষয়ক 'রাইটিং রিসার্চ প্রজেক্ট প্রপোজাল' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ "Writing Research Project Proposal" শীর্ষক সেমিনারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ২০২৬-২০২৭ অর্থবছরের গবেষণা প্রকল্প প্রস্তাবে দেশের স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মে সহায়তা (রিসার্চ গ্র‍্যান্টস) প্রাপ্তির সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধান অতিথি এবং কিনোট স্পিকার হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, রিসার্চ গ্র‍্যান্টস পেতে হলে ভালো মানের রিসার্চ প্রজেক্ট প্রপোজাল সাবমিট করতে হয়। তি...
ইউআইইউতে ফল-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ফল-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ৯:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।নবীনবরণ অনুষ্ঠানে ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে ইউআইইউ পরিবারে স্বাগত জানানো হয়।নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস ড. এম র...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ সম্পন্ন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় ২৫ ও ২৬ অক্টোবর এ আয়োজন সম্পন্ন হয়।‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব...
শিশুদের মেধা বিকাশে মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে চলছে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিশুদের মেধা বিকাশে মহিষামুড়া অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে চলছে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম

|| আখতার হোসেন হিরন ||শহরের মানসম্মত শিক্ষার সুযোগ এখন গ্রামের কাছেই—এমন প্রত্যাশা নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া বাজারে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে অক্সফোর্ড কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল। আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি স্থানীয় অভিভাবকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। নতুন শিক্ষাবর্ষে সন্তানদের ভর্তি করাতে আগ্রহী অভিভাবকদের জন্যও রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ।শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরিতে। নিরিবিলি, কোলাহলমুক্ত ও মনোরম পরিবেশে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে নির্ধারিত ইউনিফর্ম ও শিশুদের ব...
কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আবহাওয়া ও পরিবেশ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের কচাকাটা বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।‎বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।‎বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জমশ...