মানিকগঞ্জে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মানিকগঞ্জে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‘ট্রিজ ফর লাইফ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৫ আগস্ট) সদর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ও রোটারি ক্লাবের সভাপতি কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের। এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি এম এ রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন, নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।র...










