Wednesday, October 14

নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার ১০ শিক্ষার্থীর সাফল্য

|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||

সিরাজগঞ্জের বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসা। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় মাদ্রাসাটির বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মোট ১০টি বিষয়ে ১ম স্থান অধিকার করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মান অর্জন করেছে।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিজয়ী শিক্ষার্থীরা হলেন: ১. মাসুমা খাতুন (৮ম শ্রেণি – রচনা প্রতিযোগিতা) ২. সাদিয়া সুলতানা (দশম শ্রেণি – কবিতা আবৃত্তি) ৩. বর্ষা আক্তার স্নিগ্ধা (দশম শ্রেণি – রচনা প্রতিযোগিতা) ৪. রশিদুল ইসলাম (আলিম ২য় বর্ষ – কবিতা আবৃত্তি) ৫. মাসুমা খাতুন (আলিম ২য় বর্ষ – নির্ধারিত বক্তৃতা) ৬. জান্নাতী খাতুন (আলিম ২য় বর্ষ – ইসলামী সংগীত) ৭. ফাতেমা খাতুন (আলিম ১ম বর্ষ – রচনা প্রতিযোগিতা) ৮. জাকিয়া খাতুন (ফাযিল ২য় বর্ষ – নির্ধারিত বক্তৃতা) ৯. জাকিয়া খাতুন (ফাযিল ২য় বর্ষ – রচনা প্রতিযোগিতা) ১০. উম্মে হাবিবা (৫ম শ্রেণি – কবিতা আবৃত্তি)

উপজেলা পর্যায়ে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে কৃতিত্ব অর্জন করায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকমণ্ডলী ও স্থানীয় সুধীজন।

মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল হাশেম ও সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সাত্তার জানান, শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তারা আরও জানান, জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা যেন এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মাদ্রাসার পাশাপাশি সমগ্র বেলকুচি উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, সে লক্ষ্যে শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে জোর প্রস্তুতি ও অনুশীলন চলছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীল কর্ম সম্পর্কে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বের লড়াইয়ে অংশ নিতে বিজয়ী ১০ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধি দল এখন পুরোপুরি প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *