Tuesday, October 13

শিক্ষাঙ্গন

সাইবার হামলা ঠেকানোর কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সাইবার হামলা ঠেকানোর কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প

|| নিজস্ব প্রতিবেদক ||ফিশিং ই-মেইল, ভুয়া লগইন পেজ কিংবা প্রতারণামূলক ফোনকল—অনলাইনে প্রতিদিনই নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন মানুষ। এসব ঝুঁকি কীভাবে চেনা যায়, সাইবার হামলাকারীরা কীভাবে একটি সিস্টেমের দুর্বলতা খুঁজে নেয় এবং নিজের ডিজিটাল তথ্য কীভাবে নিরাপদ রাখা যায়—এসব বিষয় নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী সাইবার সিকিউরিটি বুটক্যাম্প।২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বুটক্যাম্পের আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব (PUCSC)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।বুটক্যাম্পের প্রথম দিনের সেশনের শিরোনাম ছিল ‘Think Like a Hacker: Learn. Detect. Protect.’। সেশনটি...
সলঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের সলঙ্গায় মাহমুদপুর বাজার সংলগ্ন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সলঙ্গা বাজার থানামোড়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক আনিসুর রহমান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিজ এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন।তিনি বলেন, এসব অপপ্র...
ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা।‎‎রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে সংগঠনটির নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।‎‎এসময় বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক আব্দুস সামাদ, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) উপ-রেজিস্ট্রার এ এস এম ইমাম হাসান বাবু, সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাব্ব...
‘জুলাই নিয়ে বিভক্তি হলে সুযোগ নেবে পুরোনো শক্তি’: মানারাত ইউনিভার্সিটিতে যুগান্তর সম্পাদক
শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘জুলাই নিয়ে বিভক্তি হলে সুযোগ নেবে পুরোনো শক্তি’: মানারাত ইউনিভার্সিটিতে যুগান্তর সম্পাদক

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই নিয়ে বিভক্তি তৈরি হলে পুরোনো রাজনৈতিক শক্তিগুলো আবার সুযোগ নিতে পারে—এমন আশঙ্কার কথা তুলে ধরে খ্যাতিমান কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে আজকের তরুণদের ওপর। জুলাইয়ের আন্দোলন ও পরিবর্তনের পক্ষে থাকা তরুণদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে হবে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ফল সেমিস্টার ২০২৬-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেয় সরকার।আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ দেওয়া হলো।প্রজ্ঞাপনের শর্তানুসারে, যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ চলাকালীন তাঁর অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই তারিখ পর্যন্তই তিনি পদে বহাল থাকবেন। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের...
সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে এক কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বক্তব্যকালে তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা ন...
মির্জাগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ড. মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. ফিরোজ আলম গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ আলম গোলদার নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা...
চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. নাছিমা রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।পবিত্র কুরআন তেলাওয়াত এবং রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত ১৫০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে অভ্যর্থনা জানালে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মোফাক খাইরুল ইসলাম বাদল এবং সঞ্চালনা করেন অধ্যাপক কবীর।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহ...
বিশ্বে ৪র্থ স্থান অর্জনকারী ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্বে ৪র্থ স্থান অর্জনকারী ইউআইইউ’র এরিয়াল রোবোটিক্স টিমকে সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড্ডীন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় ইউআইইউ এরিয়াল রোবোটিক্স টিমের (ইউএআরটি) ঐতিহাসিক সাফল্য উদযাপনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এর আগে গত ১৪-১৭ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো অংশ নিয়েই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে ইউআইইউ’র দলটি। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে আয়োজিত এই প্রতিযোগ...
তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে বোররগাও পশ্চিমপাড়া 'ইতালি ভবন' সংলগ্ন রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই দ্বীনি মহাসভা অনুষ্ঠিত হয়।মাহফিলকে কেন্দ্র করে তাড়াইল উপজেলায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় পর্যায়ে এক বিরল ও অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মাহফিলে আগত সর্বস্তরের তাউহিদী জনতার জন্য তাবাররুক ও খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা কালেকশন ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যো...