Tuesday, October 13

শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সির সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রুয়েট কনস্ট্রাক্ট কার্নিভালে অসাধারণ সাফল্য
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সির সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রুয়েট কনস্ট্রাক্ট কার্নিভালে অসাধারণ সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’-এর অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন প্রতিযোগী শিক্ষার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে প্রতিভা প্রকাশের সুযোগ তৈরিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিত বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মশিউর রহমানের এই গৌরবময় অর্জনের পেছনে বিভাগের বিভাগীয় প্রধান মো. তাহমিদ মোস্তফার সার্বিক দিকনির্দেশনা এবং প্রভাষক ফারজানুল ইসলাম হিমেল ও শেখ ফারদিন আহমেডের নিরলস প্রস্তুতি, অনুশীলন ও অনু...
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা কামরুল ইসলাম। এছাড়াও বিএনপির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক গোলাম রসুল, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।‎বক্তারা বলেন, একট...
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||"সাদা চকে আঁকি আলো, গড়ি মোরা নতুন প্রাণ / অশিক্ষার আঁধার কেটে গাই জ্ঞানের জয়গান"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জাতি গঠনে ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে প্রতি বছরের ন্যায় এবারও সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, রাজারভিটা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, চিলমারী সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক, পাত...
বেলকুচিতে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সাত্তারের সার্বিক তদারকি ও পরিচালনায় সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ব্যানার ও শিক্ষকদের মর্যাদা সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।র‍্যালি শেষে মাদ্রাসা মিলনায়তনে এক শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত ...
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ৩৭তম ব্যাচের (দিবা ও সান্ধ্যকালীন) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইইই ক্লাবের পক্ষ থেকে ৩৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।তিনি নবীন শিক্ষার্থীদের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাগত জানিয়ে শিক্ষাজীবনে সাফল্য অর্জনে নিয়মিত অধ্যবসায় ও চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. এরশাদুল এইচ. চৌধুরী।এছাড়া বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক...
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত: গ্র্যান্ড চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত: গ্র্যান্ড চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় ও জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইডি) উদ্যোগে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ বিকেলে ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২২৪টি দল নিবন্ধন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। সম্মানিত অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. জি. এম. শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অ...
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৭: বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৭: বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে প্রতিষ্ঠানটি বৈশ্বিক র‍্যাংকিংয়ের ৮০১ থেকে ১০০০ ব্যান্ডের মধ্যে অবস্থান করছে। একই বৈশ্বিক ব্যান্ডে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।এবারের এই সংস্করণে গবেষণার মানের সূচকে ডিআইইউ বিশ্বজুড়ে ২৯৪তম অসাধারণ অবস্থান অর্জন করেছে। র‍‍্যাংকিং প্রস্তুতকালে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অর্জন ডিআইইউর গবেষণা কার্যক্রম...
মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মেধার ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টার উপলক্ষে চলছে অ্যাডমিশন ফেস্ট। মানসম্মত উচ্চশিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি এই ফেস্টে ভর্তি ফির ওপর ৭৫ শতাংশ ডিসকাউন্ট এবং টিউশন ফি-তে ১০ শতাংশ ওয়েভারসহ মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে এখানে সিএসই, ইইই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, ইংরেজি এবং অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এ ছাড়া গ্র্যাজুয়েট পর্যায়ে রয়েছে এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এলএলএম, এমএ ইন ইএলটি এবং ইকোনমিকসে মাস্টার্সসহ বিভিন্ন যুগোপযোগী প্রোগ্রাম। শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে কার্টিন ইউনিভার্সিটি, জেসেলটন ইউনিভার্সিটি ও এপিইউসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্...
সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু হানজালা হিজলকে সভাপতি এবং রিফাত বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার সলঙ্গা থানা ছাত্রদলের দলীয় প্যাডে থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে মোট ৩৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।এদিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সলঙ্গা থানা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ...
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও পিকনিক অনুষ্ঠিত
প্রবাস, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও পিকনিক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে “Presidency University Alumni Get-Together, Picnic in North America”। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ টরন্টো আইল্যান্ডসের Lagoon Picnic Shelter, Toronto, Ontario, Canada-এ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও দীর্ঘদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যালামনাই ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে সময় কাটান।পুরো আয়োজনজুড়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী অ্যালামনাইরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গে তাঁদের সম্পর্ক ও স্মৃতি নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও...