Friday, November 27

শিক্ষাঙ্গন

ইবিতে অনুমোদনহীন মন্দির নির্মাণ: উপাচার্যের সঙ্গে জমিয়তে তালাবার সাক্ষাৎ
ধর্ম ও দর্শন, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে অনুমোদনহীন মন্দির নির্মাণ: উপাচার্যের সঙ্গে জমিয়তে তালাবার সাক্ষাৎ

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুমতি ছাড়া মন্দির নির্মাণের কাজ চলছে—এমন বিষয় নজরে আসার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের নির্মাণকাজের কোনো অনুমতি দেয়নি।উপাচার্য আরও জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী মন্দির নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি এবং এ ধরনের কোনো সিদ্ধান্তও প্রশাসনের নেই।সাক্ষাৎকালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ এবং বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়, প্রতিষ্ঠার লক্ষ্য ও ধর্মীয় ঐত...
নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল

|| আরিফুল ইসলাম | ঢাকা আলিয়া প্রতিনিধি ||দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল।মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টায় ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের চারপাশ প্রদক্ষিণ করে বকশীবাজার মোড় পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখর করে তোলেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয় লীগ ধর, জেলে ভর, আপা আপা করিস না, তোদের আপা আসবে না, এবং কিসের আবার ডিসেম্বর লীগ ধরে জেলে ভর ইত্যাদি স্লোগান।বিক্ষোভ মিছিলে ঢাকা আলিয়া মাদরাসা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ...
নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন স্কুল মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।‎এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল বর্মন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য অতিথিরা।‎বক্তারা ...
ইবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবি তালাবা সভাপতি এস এম শামীমের
ধর্ম ও দর্শন, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে কেন্দ্রীয় মন্দির স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবি তালাবা সভাপতি এস এম শামীমের

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কেন্দ্রীয় মন্দির’ স্থাপনের উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে তা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম শামীম। মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের মূল আদর্শ ও স্বকীয়তা রক্ষায় প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।ফেসবুক পোস্টে এস এম শামীম অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাতের আঁধারে কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হয়েছে। তিনি ইবি প্রশাসনের প্রতি এটি দ্রুত অপসারণের আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়টিকে সামনে রেখে কোনো ধরনের রাজনৈতিক খেলা করা যাবে না এবং এর ফলে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীর সংখ্যা কত যে তাদের জন্য মন্দির স্থাপন করতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।এর আগে দেওয়া অপ...
ইবিতে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের
ধর্ম ও দর্শন, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠার উদ্যোগের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান।বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, জমিয়তে তালাবা ও আলেম-ওলামাদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করা; ভিন্ন ধর্মের উপাসনার সমন্বয় সাধন নয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আদর্শ, পরিবেশ ও স্বকীয়তা রক্ষায় তাঁরা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও অনুভূতির প্রতি তাঁরা অবশ্যই সহনশীল। তবে পারস্পরিক ধর্মীয়...
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন (সিআইএসি) এর উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং জাপানের লুপ ইনকরপোরেটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান রবিবার ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া এবং জাপানের লুপ ইনকরপোরেটেডের এক্সিকিউটিভ অফিসার ও চিফ ডিজিটাল ইনফরমেশন অফিসার জনাব রনি তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইউআইইউ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মোকাদ্দেম, ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হা...
ঢাবির ফারসি বিভাগ ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবির ফারসি বিভাগ ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স ও এথিক্স অলিম্পিয়াড আয়োজন, ফার্সি সুফি সাহিত্য অনুবাদ ও গবেষণা প্রকাশ এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ‘সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী শিক্ষাবৃত্তি’ প্রদানের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মোমিত আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউ...
দপ্তর সম্পাদক মিঠুর পিতার ইন্তেকালে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দপ্তর সম্পাদক মিঠুর পিতার ইন্তেকালে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোছাদদেরুল হক মিঠুর পিতা প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মজিদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৮ নভেম্বর) নব্বই ঊর্ধ্ব বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আব্দুল মজিদ তালুকদার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শতবর্ষী রামগোপালপুর পি.জে.কে. উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি তিনটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেন। বিদ্যালয়গুলো হলো— অর্ধশতাব্দী পূর্ণ করা নেত্রকোনার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, অর্ধশতাব্দীর পথে থাকা ময়মনসিংহের জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় এবং প্রায় দুই যুগের পুরোনো নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ভাট...
জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সুসংহত করতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্বপূর্ণ: দানবীর রাগীব আলী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সুসংহত করতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্বপূর্ণ: দানবীর রাগীব আলী

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের ইতিহাসের অন্যতম নির্ণায়ক অধ্যায় ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান, যা এদেশের তৎকালীন রাজনীতি ও ক্ষমতার গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল, সেই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করেছে স্থায়ী সনদপ্রাপ্ত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি।শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১এ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সুসংহত করতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রা...
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল চারটায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।কার্যনির্বাহী কমিটির শতাধিক সদস্যের উপস্থিতিতে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মরহুম অ্যালামনাইদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচানা করেন মো. ওমর ফারুক। পরে অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট (iubdalumni.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।সভায় সংগঠনটির আগামী ‘ফ্যামিলি ডে ২০২৭’ এর আয়োজন এবং ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প...