Thursday, October 15

বাণিজ্য ও অর্থনীতি

ব্ল্যাংক চেকের ফাঁদ: খাগড়াছড়িতে ‘সুদি সঞ্জীব’ আতঙ্ক
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদ: খাগড়াছড়িতে ‘সুদি সঞ্জীব’ আতঙ্ক

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||স্বর্ণ ব্যবসার অন্তরালে অবৈধ সুদের কারবার, প্রতারণা ও ব্ল্যাংক চেক জালিয়াতি করে খাগড়াছড়িতে শতাধিক পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে ‘প্রিয়া জুয়েলার্স’-এর মালিক সঞ্জীব কুমার বণিকের বিরুদ্ধে। সুদাসলে ঋণ পরিশোধের পরও বন্ধকি স্বর্ণ ও দলিল ফেরত না দিয়ে উল্টো গ্রাহকদের চেকে কোটি টাকার মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।অনুসন্ধানে জানা যায়, বিপদে পড়া মানুষদের অল্প সুদে ঋণের লোভ দেখিয়ে ব্ল্যাংক চেক, সাদা স্ট্যাম্প ও স্বর্ণ জামানত রাখতেন সঞ্জীব। পরবর্তীতে ঋণ শোধ করলেও জামানত ফেরত না দিয়ে ওই চেকে ১০ থেকে ৪৭ লাখ টাকা পর্যন্ত ইচ্ছামতো বসিয়ে আদালতে এনআই অ্যাক্টে মামলা ঠুকে দিতেন তিনি।ভুক্তভোগী সুরেন্দ্র ত্রিপুরা, মনিকা রানী দাশ ও শতাব্দী ত্রিপুরা জানান, মূল টাকার কয়েকগুণ পরিশোধের পরও তাদের নামে বিপুল অঙ্কের মামলা দেওয়া হয়েছে। এমনকি বসতভি...
‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।‎‎অভিযুক্ত প্রতারক ফারুককে শনিবার (৮ আগস্ট) বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।‎‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।‎‎এ ঘটনায় ভুক্তভোগী...
নওগাঁয় ফল ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় ফল ব্যবসায়ীকে পিটিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ সদরে 'সিয়াম ফল ভান্ডার'-এর মালিকের ওপর অতর্কিত হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে ক্যাশ বাক্সে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পৌর শহরের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানেই এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ফল ব্যবসায়ী মোঃ জুয়েল সরকার (২৯) নওগাঁ সদরের চকপ্রাচী এলাকার মোঃ মন্টু সরকারের ছেলে। তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ট্রাক চালক মোঃ মনির হোসেন (২৫) ও নওগাঁ জনকল্যাণ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (৩০)-সহ অজ্ঞাতনামা ৪ জন সিয়াম ফল ভান্ডারে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে অভিযুক্ত মনির হোসেন হেলমেট দিয়ে জুয়েল সরকারের মাথায় সজোরে আঘাত করে। পরবর্তীতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ...
ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ২০০ কেজি (৯.২ মেট্রিক টন) কাঁচামরিচ আমদানি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে ভারতের থেকে মরিচবোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাতেই চালানটি খালাস করা হয়।বেনাপোল কাঁচাবাজারে মঙ্গলবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে আমদানি বাড়লে বাজারে দাম কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কাঁচামরিচের সংকট মোকাবিলায় প্রথম ধাপে ৬৯ জন ব্যবসায়ীকে ২৯ হাজার ৭১০ টন কাঁচামরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। আমদানি সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী, প্রতি কেজি কাঁচামরিচের ঘোষিত আমদানি মূল্য প্রায় ২৪ টাকা এবং সরকারি শুল্ক প...
খোলাবাজারে বাড়ল ডলারের দাম, ঊর্ধ্বমুখী ব্যাংকেও
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

খোলাবাজারে বাড়ল ডলারের দাম, ঊর্ধ্বমুখী ব্যাংকেও

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নজরদারির মধ্যেও দেশের খোলাবাজার ও ব্যাংকিং খাতে মার্কিন ডলারের দর ঊর্ধ্বমুখী রয়েছে। আমদানি বিলের চাপ, রপ্তানি আয়ে ধীরগতি এবং রেমিট্যান্স প্রবাহে সাময়িক কমতির কারণে বৈদেশিক মুদ্রাবাজারে এ চাপ তৈরি হয়েছে বলে জানান বাজারসংশ্লিষ্টরা।খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জে প্রতি ডলার ১২৬ টাকা থেকে ১২৬ টাকা ৪০ পয়সায় কেনা হচ্ছে এবং বিক্রি হচ্ছে ১২৬ টাকা ৭০ পয়সা থেকে ১২৬ টাকা ৮০ পয়সায়। মাত্র এক মাসের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম প্রায় দেড় টাকা পর্যন্ত বেড়েছে।এদিকে বাণিজ্যিক ব্যাংক ও আন্তব্যাংক বাজারেও ধীরে ধীরে বাড়ছে ডলারের দাম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, আন্তব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময়হার ১২৩ টাকা ৮১ পয়সায় পৌঁছেছে। তবে আন্তর্জাতিক বাণিজ্যের এলসি (ঋণপত্র) দায় পরিশোধে কোনো কোনো ব্যাংক...
ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ব্ল্যাংক চেকের ফাঁদে গ্রাহক, সৃষ্টি মাল্টিপারপাসের মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

|| চট্টগ্রাম প্রতিনিধি ||ক্ষুদ্রঋণের নামে উচ্চ সুদের কারবার, ঋণগ্রহীতাদের কাছ থেকে ব্ল্যাংক চেক গ্রহণ এবং পরবর্তীতে সেই চেক ব্যবহার করে প্রকৃত পাওনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করে মামলা করার অভিযোগ উঠেছে সৃষ্টি মাল্টিপারপাস নামক একটি প্রতিষ্ঠানের মালিক লিটন দাশের বিরুদ্ধে।ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি প্রয়োজনে তারা প্রতিষ্ঠানটির কাছ থেকে স্বল্প পরিমাণ অর্থ ঋণ নেন। ঋণ হস্তান্তরের সময় নিরাপত্তার অজুহাতে তাদের কাছ থেকে স্বাক্ষর করা ব্ল্যাংক চেক রেখে দেওয়া হয়। পরবর্তীতে সুদে-আসলে ঋণ সম্পূর্ণ পরিশোধ করার পরও কিছু ক্ষেত্রে সেই চেক ফেরত না দিয়ে, উল্টো প্রকৃত পাওনার চেয়ে বহুগুণ বেশি টাকার দাবি তুলে আদালতে মামলা ঠুকে দেওয়া হচ্ছে।অভিযোগকারীদের দাবি, বর্তমানে লিটন দাশ নিজেই বাদী হয়ে আদালতে ৭০ থেকে ৮০টিরও বেশি চেক ডিজঅনার সংক্রান্ত মামলা পরিচালনা করছেন। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, পূর্বেও ...
ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

|| আন্তর্জাতিক ডেস্ক ||আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ইরানের সঙ্গে সমঝোতার আশায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আলোচনার ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন এই কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কেটে গেছে।বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (৩ আগস্ট) ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। মূলত ট্রাম্পের বক্তব্যের পরপরই তেলের বাজারগুলোতে বিক্রির চাপ কয়েকগুণ বেড়ে যায়।প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথ সুগম করতেই এই আলোচনার...
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বৃদ্ধি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বৃদ্ধি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২ আগস্ট পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন (৩৬,৪৬৯.৯৪ মিলিয়ন) মার্কিন ডলারে।একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ (BPM6) অনুযায়ী বর্তমান রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৫ বিলিয়ন (৩১,৬৫১.৯৭ মিলিয়ন) মার্কিন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে মোট ২ দশমিক ৮৫৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের (২.৪৭৮ বিলিয়ন ডলার) তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, কেবল জুলাই মাস...
কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসবে।বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তাঁরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "ভো...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।রবিবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর পুনর্বিন্যাসের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।এর আগে গত জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেখান থেকে চলতি মাসে মূল্য বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৮ টাকায় পৌঁছাল।...