Thursday, October 15

বাণিজ্য ও অর্থনীতি

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ঢেউটিনের ব্যবসার আড়ালে মাদক কারবার, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

​|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।পরে তাদের জিজ্ঞাসাবাদে পরিচয় পাওয়া যায়, তারা হলেন—পিন্ডিরা গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মালেক মিল্টন (৪০) এবং জগন্নাথপুর গ্রামের নুরুল সর্দারের ছেলে আল আমিন (৩৩)।তল্লাশির সময় আল আমিনের হেফাজত থেকে দুই বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে গণমাধ্যমকে ব্রিফ করবেন। এ সময় তাঁরা বৈঠকের বিস্তারিত আলোচনা ও ...
বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমেছে। বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম।সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১.৯৭ ডলারে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক উত্তেজনার ফলে বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাস পেতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাসও কমিয়ে আনা হয়েছে।এদিকে গত বুধবার প্রকাশিত এক মাসিক প্রতিবেদনে রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্ব...
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশে ফের বাড়লো স্বর্ণের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।...
রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিনিধি (রংপুর) ||রংপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC) ডিলারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।সভায় জেলার কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে পর্যাপ্ত সার ও বীজ নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক ডিলারদের নির্দেশ দেন যেন কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করা হয়। কোনো পর্যায়েই যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কালোবাজারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সভায় সতর্ক করেন।ডিলাররা সভায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ডিলারদের সততার সাথে এবং সরকারি নীত...
চিলমারী থানাহাট বাজারে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সে দুর্ধর্ষ চুরি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারী থানাহাট বাজারে মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্সে দুর্ধর্ষ চুরি

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট বাজারে ‘মেসার্স সোহেল অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।দোকানের স্বত্বাধিকারী ও থানাহাট বাজার বণিক সমিতির সহ-সম্পাদক মো. সোহেল জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে সবকিছু এলোমেলো দেখতে পান। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাত ৩টার দিকে চোরেরা দোকানের ছাদের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ ড্রয়ার ভেঙে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দোকানের ক্যাশ থেকে এই অর্থ খোয়া গেছে। অন্য কী কী মালামাল চুরি হয়েছে, তা...
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

|| বাণিজ্য ও অর্থনীতি ডেস্ক ||আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের জ্বালানি তেলের দামই বেড়েছে।বার্তাসংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা ০.৮১ শতাংশ বেড়ে ৮৯.৬৩ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩.৯১ ডলারে। এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়।বাজার বিশ্লেষকদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা ম্লান হতে শুরু করায় তেলের বাজারে অস্থিরতা বেড়ে সরবরাহ ব্যাহত হওয়ার...
খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ মঙ্গলবার (১১ আগস্ট) শেষ হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলা। শেষ দিনে এসে মেলায় চারা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।মেলা নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় গত ১১ জুলাই শুরু হয় এ বৃক্ষমেলা। শুরু থেকেই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।মেলার শেষ পর্যায়েও সেই আগ্রহে ভাটা পড়েনি। গত রবিবার একদিনেই ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা।মেলা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত মোট ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। এর বিপরীতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা।...
বার্জার পেইন্টস ও এবিসির মধ্যে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

বার্জার পেইন্টস ও এবিসির মধ্যে নির্মাণ চুক্তি স্বাক্ষরিত

|| আলোকিত দৈনিক ডেস্ক ||চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে গুরুত্বপূর্ণ নির্মাণকাজ বাস্তবায়নের লক্ষ্যে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের (এবিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।রবিবার রাজধানীর উত্তরায় অবস্থিত বার্জার হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির শর্তানুযায়ী, প্রকল্প এলাকায় বাল্ক র ম্যাটেরিয়াল ওয়্যারহাউসের সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল সংক্রান্ত নির্মাণকাজ সম্পন্ন করবে এবিসি।বার্জার পেইন্টসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন হাবিব চৌধুরী। অন্যদিকে এবিসির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচাল...
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশে বর্তমানে অত্যন্ত বিনিয়োগবান্ধব ও অনুকূল পরিবেশ রয়েছে জানিয়ে আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে অংশ নেয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নতুন কমিটি বাংলাদেশে আরও মার্ক...