শনিবার, মে ১৬

ইসলামী ঐক্য আন্দোলন ডেমরা শাখার মাসিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা ডেমরা শাখার উদ্যোগে নিয়মিত মাসিক দারসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) বাদ মাগরিব শাখার অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞা। ডেমরা থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে আগামী দারসে ব্যাপক দাওয়াতী কাজ পরিচালনা করে উপস্থিতি আরও বৃদ্ধি করার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। দারসুল কুরআন শেষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকের দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *