শনিবার, জুন ২০

রাজধানী

আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানীতে আন্তর্জাতিক আল-কুদস দিবস এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাতকে কেন্দ্র করে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান বিকেল ৩টায় আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।সংগঠনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন দখল, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং রাহবার সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ড আপ ফর গাজা’, ‘স্টপ কিলিং’ ও ‘ফ্রি ফিলিস্তিন’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।কর্মসূচিতে বক্তারা বলেন, আল-কুদস দিবস বিশ্বব্যাপী মুসলমানদ...
ইউআইটিএস-এ সুফি মিজানুর রহমানের ৮৪তম জন্মদিন উদযাপন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ সুফি মিজানুর রহমানের ৮৪তম জন্মদিন উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসংস্কারক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের ৮৪তম শুভ জন্মদিন এবং ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তারা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, সমাজ সংস্কারে তাঁর অনন্য ভূমিকা এবং দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর বিশাল অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ...
ঢাকায় আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ঢাকায় আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||রাজধানীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আল-কুদস দিবস ও আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাননীয় জনাব জালিল রাহিমি জাহানাবাদি।এছাড়া অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জনাব সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী, কালচারাল কাউন্সেলর, ইরান দূতাবাস, ঢাকা, মাওলানা রুহুল আমিন, খতিব, ইস্টার্...
মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি; দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার একপর্যায়ে তিনি আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গভীর রাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে সেখানে ভর্তি করা হয়।মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।এদিকে প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে দলের নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় জমাচ্...
ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঐতিহাসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল হোসেন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার পরিচালনায় সংসদীয় রীতি অনুযায়ী কণ্ঠভোটের মাধ্যমে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে নির্বাচিত করা হয়।নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তার দীর্ঘ রাজনৈতিক ও সামরিক অভিজ্ঞতার আলোকে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখবেন বলে আশা প্রকা...
আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন পথচলা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, রাজধানী, সর্বশেষ

আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন পথচলা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন। বেলা ১১টা ৫ মিনিটে শুরু হওয়া এই অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, আজ থেকেই দেশে দীর্ঘ প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত গণতন্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংসদের প্রথম ভাষণেই তিনি দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি।...
পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে শুরু বাংলাদেশের ওয়ানডে সিরিজ
খেলাধুলা, রাজধানী, সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে বিশাল জয় দিয়ে শুরু বাংলাদেশের ওয়ানডে সিরিজ

|| স্পোর্টস ডেস্ক ||মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার এক অনন্য দাপট দেখালো বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ১৫.১ ওভারেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা। হাতে ২০৯ বল রেখেই জয় নিশ্চিত করায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।মিরপুরের এই রাজসিক জয়ের মূল কারিগর তরুণ পেসার নাহিদ রানা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক মিরাজের আস্থাকে পূর্ণ মর্যাদা দেন এই পেসার। পাকিস্তানি ব্যাটারদের ওপর শুরু থেকেই আগুনের গোলা ছুড়তে থাকেন তিনি। রানার দুর্দান্ত বোলিংয়ে খেই হারিয়ে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হওয়ার দাবি জোরালো করেন তিনি।১১৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরু হয় চার-ছক্কার উৎসব। প...
বইমেলায় রাজিবুল হাসানের গবেষণাগ্রন্থ ‘নজরুলের কবিতা ও গানে পৌরাণিক ব্যঞ্জনা’
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বইমেলায় রাজিবুল হাসানের গবেষণাগ্রন্থ ‘নজরুলের কবিতা ও গানে পৌরাণিক ব্যঞ্জনা’

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক রাজিবুল হাসানের নতুন গবেষণাগ্রন্থ ‘নজরুলের কবিতা ও গানে পৌরাণিক ব্যঞ্জনা’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিসম্ভারে পুরাণ ও মিথের সার্থক প্রয়োগ নিয়ে রচিত এই বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘প্রিয়মুখ’।কাজী নজরুল ইসলামের সাহিত্যে মিথ বা পুরাণের ব্যবহার কেবল বৈচিত্র্যময় নয়, বরং তা বিশ্বসাহিত্যের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। রাজিবুল হাসানের এই গ্রন্থে কবির কবিতায় ও গানে ব্যবহৃত হিন্দু, মুসলিম, গ্রিক এবং মধ্যপ্রাচ্যীয় পুরাণের নানামুখী অনুষঙ্গগুলোকে অত্যন্ত সহজবোধ্য ও বিশ্লেষণাত্মক ঢঙে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে নজরুলের প্রথম পর্যায়ের কবিতাগুলোতে কেন এবং কীভাবে শিব, অর্জুন, ভীম, দুর্গা বা চণ্ডীর মতো চরিত্রগুলো শোষিত মানুষের দ্রোহের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে, তা লেখক নিপুণভা...
সংসদের অধিবেশন কক্ষে স্থাপিত হলো কালিমা তাইয়্যেবা লেখা ক্যালিগ্রাফি
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সংসদের অধিবেশন কক্ষে স্থাপিত হলো কালিমা তাইয়্যেবা লেখা ক্যালিগ্রাফি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পবিত্র কালিমা তাইয়্যেবা খচিত আরবি ক্যালিগ্রাফিতে নতুন রূপে সেজেছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। সংসদের ভেতরে স্পিকারের চেয়ারের ঠিক বরাবর ওপরের দেয়ালে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) সম্বলিত এই দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় নবনির্বাচিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এই পরিবর্তন আনা হলো।বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ সচিবালয়ে দীর্ঘ সময় অফিস করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থানকালে তিনি সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সচিবালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম অফিস। এদিন অফিস চলাকালীন তিনি সংসদের মূল অধিবেশন কক্ষে কালিমা তাইয়্যেবা সম্বলিত ক্যালিগ্রাফিটি স্থাপনের জন্য ...
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস’
রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস’

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হয়েছে লেখক মুহিব শামীমের নতুন কাব্যগ্রন্থ “মাতৃ সুবাস”। বইটি প্রকাশ করেছে নাগরিক প্রকাশন।কাব্যগ্রন্থ “মাতৃ সুবাস”-এ স্থান পেয়েছে মাতৃত্বের মমতা, মানবিক অনুভূতি, প্রেম, স্মৃতি ও জীবনের নানা অনুষঙ্গ নিয়ে রচিত কবিতা। কবি তার কবিতায় মায়ের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাকে যেমন তুলে ধরেছেন, তেমনি সমাজ, সময় ও মানুষের অন্তর্গত অনুভূতিকেও কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। সহজ, সাবলীল ও আবেগঘন ভাষায় রচিত কবিতাগুলোতে জীবনের আলো-ছায়া, ভালোবাসা, বেদনা ও মানবিক সম্পর্কের নানা দিক প্রতিফলিত হয়েছে।লেখক মুহিব শামীম পেশায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত। দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার সক্রিয় পদচারণা রয়েছে।উল্লেখ্য,...