মঙ্গলবার, মে ১২

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাপ্তাহিক ‘দারসুল কুরআন’ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। মাহফিলে পবিত্র কুরআনের আলোকে সমকালীন প্রেক্ষাপটে ইসলামের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাহফিলটিতে পবিত্র কুরআন থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।

সংগঠনটির ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক আহমাদ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ও বাংলাদেশ ইসলামী ছাত্রশক্তির দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। কুরআনিক শিক্ষার প্রসারে নিয়মিত এ আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *