সোমবার, জুন ২২

ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত তহবিল থেকে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও এই বৃত্তি প্রদান করা হলো।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। উপাচার্য তাঁর বক্তব্যে বৃত্তি তহবিলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সাথে তিনি অর্জিত মেধাকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং নাত-এ-রাসূল (সাঃ) পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *