Tuesday, July 14

সারাদেশ

চট্টগ্রামে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

চট্টগ্রামে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||চট্টগ্রামে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকী রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং এক জ্ঞানগর্ভ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে “সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা: খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ” শীর্ষক এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সবুর খান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী। স্বাগত বক্তব্যে...
দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে: নাহিদ ইসলাম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দেশের অর্থনীতি ও জনজীবন আজ গভীর চাপের মধ্যে: নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সামগ্রিক অর্থনীতি ও সাধারণ মানুষের জনজীবন আজ গভীর চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকারের ঘোষিত বাজেট সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও জীবনযাত্রার লাগামহীন ব্যয় বেড়ে যাওয়ায় জনগণ চরম দুর্ভোগে থাকলেও বাজেটে তা মোকাবিলায় কার্যকর কোনো দিকনির্দেশনা নেই।শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।নাহিদ ইস...
খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ১৮০ দিনে ৬০ হাজার গাছ লাগানোর লক্ষ্য

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে কেসিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।তিনি জানান, জাতীয় পর্যায়ে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীতে আগামী ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে নগরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।নজরুল...
সাবেক নেতৃবৃন্দের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির মতবিনিময়
সর্বশেষ, সারাদেশ

সাবেক নেতৃবৃন্দের সঙ্গে খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির মতবিনিময়

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদালতের নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।নেতৃবৃন্দ বলেন, আদালতের আদেশ নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা ও অপপ্রচার সংগঠনের জন্য ক্ষতিকর। তারা সদস্যদের আদালতের রায় যথাযথভাবে অনুধাবন করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও আনোয়ারুল ইসলাম কাজল।...
আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||শেরপুরের শ্রীবরদীতে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে একটি ‘মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প কার্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যা...
বদলগাছীতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন) বদলগাছী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করে এই চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের সবুজ বেষ্টনী জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগাই এবং ত...
পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন বিভাগের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে দেশ ও অঞ্চলকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ৫ বছর মেয়াদি এই বিশাল কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।অন্যান্যদের মধ্যে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্ম...
ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারী-ঢাকা ডে-নাইট কোচ চালুর দাবিতে নাগেশ্বরীতে বিএনপির মানববন্ধন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে-নাইট কোচ এবং রংপুরগামী মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি।শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী ডে-নাইট কোচ এবং রংপুরগামী মেইল বাস সার্ভিস চালু ছিল। এসব পরিবহন সেবা সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের যাতায়াতের প্রধান ভরসা ছিল।সম্প্রতি আন্ধারীঝাড় বাজার এলাকায় একটি নাইট কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি নাইট কোচে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতি ও সংশ্লিষ্ট কোচ মালি...
তাড়াইলে অবৈধ ফুটপাত উচ্ছেদ: জব্দকৃত মালামাল মাদ্রাসা ও এতিমখানায় দান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে অবৈধ ফুটপাত উচ্ছেদ: জব্দকৃত মালামাল মাদ্রাসা ও এতিমখানায় দান

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||জনদুর্ভোগ নিরসন ও যানজট মুক্ত করতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে থানার মোড় পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন, তাড়াইল থানা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত থেকে কলা, সবজি, ফলমূল, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।এই অভিযানে একটি বিশেষ মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। অভিযানে জব্দকৃত মালামাল নষ্ট না করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। এই বিষয়ে ইউএনও তানজিলা আক্তার বলেন, "আইন...
চিলমারীতে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী: প্রথম চিলমারী সিনিয়র আলিম মাদরাসা
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে স্টার্টআপ ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী: প্রথম চিলমারী সিনিয়র আলিম মাদরাসা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মানসিকতা বিকাশে "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম পালিত হয়েছে। বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর আয়োজনে এবং চিলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই ব্যতিক্রমী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভ...