Thursday, October 15

সারাদেশ

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে হাসপাতালে ৩৩৪ রোগী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনা বিভাগে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, একদিনে হাসপাতালে ৩৩৪ রোগী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা।নতুন আক্রান্তদের বড় একটি অংশ খুলনা জেলার। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে ২০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে সরকারি হাসপাতালগুলোতে ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬৪ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন চিকিৎসা নিতে ভর্তি হন। এছাড়া খুলনা...
মহাসড়কে বাসযাত্রায় হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মহাসড়কে বাসযাত্রায় হয়রানি বন্ধের দাবিতে মানিকগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি ও নীলাচলসহ বিভিন্ন গণপরিবহনে শিক্ষার্থীদের ওপর হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। গতকাল ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সরকারি দেবেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করার দাবি জানান।কর্মসূচিতে বক্তব্য দেন মো. ফাহাদ, মো. রাকিব হোসেন, মো. মহিদুর রহমান ও মো. মোশারফ হোসাইন। বক্তারা বলেন, সেলফি ও নীলাচলসহ ঢাকা-আরিচা মহাসড়কের বাসগুলোতে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে চালক ও সহকারীদের অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির শিকার হতে হয়। শিক্ষার্থীদের জন্য ন্যা...
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর রুবেল (২২) নামের এক যুবকের মর'দেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।‎‎নিহত রুবেল নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের অটোরিকশাচালক ভোলা মিয়ার পুত্র।‎‎এলাকা বাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কোচা, লাইট ও মাছ রাখার ব্যাগ নিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর সারারাত বাড়িতে না ফেরায় পরের দিন পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।‎রবিবার ৬ সেপ্টেম্বর সকালে স্থানীয় লোকজন কদমতলা এলাকার একটি ধানক্ষেতে তার মর'দেহ দেখতে পায়ে থানায় খবর দেয়। পারে নাগেশ্বরী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান-এর সাথে কথা হলে তিনি জানান, মামল...
নাগেশ্বরীতে ‘বিজয়’ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ‘বিজয়’ হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||​কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থী বিজয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টিনান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ গেটের সামনে হাসনাবাদ ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক শিক্ষার্থী ও নিহত বিজয়ের স্বজনেরা।মানববন্ধনে বক্তারা নাগেশ্বরী উপজেলার ৮ নং হাসনাবাদ ইউনিয়নের সিদলীয়া বিল (৬ নং ওয়ার্ড) এলাকায় শিক্ষার্থী বিজয় হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, এলাকায় দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।​মানববন্ধনে নিহতের ভাই সাব্বির আহমেদ, হাসনাবাদ ইউনিয়নের সদস্য হামিদুল,শাহ জালাল ও জাহিদুল বক্তব্য দেন, বক্তারা বলেন, অবিলম্বে বিজ...
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব’ অনুষ্ঠিত

|| মির্জা নাদিম | গাজীপুর প্রতিনিধি ||"যুক্তির আলোয় খোলুক চিন্তার দুয়ার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণী দক্ষতার প্রাণবন্ত উপস্থাপন দেখা যায়।প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে চূড়ান্ত (ফাইনাল) পর্বে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল সভাপতিত্ব করেন।জুনিয়র গ্রুপের ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘পারিবারিক শিক্ষাই ইসলামী মূল্যবোধের মূল ভিত্তি’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হয়। অন্যদিকে সিনিয়র গ্রুপের ফাইনালে ‘পশ্চিমা সংস্কৃতি ন...
তজুমদ্দিনে পাচার সন্দেহে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, ডিলারের দাবি বৈধ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে পাচার সন্দেহে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ, ডিলারের দাবি বৈধ

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে নদীপথে পাচারের সন্দেহে স্টিলবডি ট্রলারসহ ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল ৫ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে এ সার জব্দ করা হয়। তবে সার ডিলার ও কৃষি বিভাগ জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ীদের নিকট ক্যাশমেমোর মাধ্যমে বৈধভাবে বিক্রি করা সার একত্রে পরিবহন করা হচ্ছিল।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিনের একটি বিশেষ টিম চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন খালের মোহনায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিত...
‎হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ইতিহাস ও ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (‎৫ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে হল, ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ অন্যান্যরা অংশ নেয়।‎উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অধিক দৈর্ঘ্যের বাইচের সীমানা নির্ধারণ করা হয়। বাইচে প্রত্যন্ত গ্রামের ছোট বড় ৭টি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।‎বিভিন্ন বয়সের নারী পুরুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্য নৌ...
নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা‎‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা‎‎

দেশের ক্রান্তিকালে বিএনপির জন্ম, সংকটে জনগণের পাশে থাকার প্রত্যয় ‎‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব দুধকুমার এলাকার কেদার, কচাকাটা ও বল্লভের খাস এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।‎‎সভায় সভাপতিত্ব করেন কেদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেদার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতে কেদার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান শোক প্রস্তাব পাঠ করেন।‎‎সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস,...
ইবিতে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, দুই পক্ষে উত্তেজনা ও ভাঙচুর
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, দুই পক্ষে উত্তেজনা ও ভাঙচুর

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে। এর জের ধরে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযুক্ত আলীনুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যদিকে ভুক্তভোগী কাজী জুহায়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জিয়াউর রহমান হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে দুপুরে হলে খাবার খেতে যাচ্ছিলেন কাজী জুহায়ের। হলের গেট পেরিয়ে করিডোরে পৌঁছালে আলীনুর রহমান হঠাৎ এসে তাঁকে চড়-থাপ্পড়...
তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের মেঘনার চরে বজ্রপাতে জেলে নিহত

|| তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ||ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর বাসনভাঙ্গা চরে মাছ ধরার সময় বজ্রপাতে নজরুল ইসলাম মঞ্জু (৫২) নামে এক জেলে নিহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসনভাঙ্গা চরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে অন্য জেলেরা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত নজরুল ইসলাম মঞ্জু তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামূল্যাহ গ্রামের মৃত বদিউজ্জামালের ছেলে।শশীগঞ্জ মাছঘাটের আড়ৎদার জামাল উদ্দিন জানান, তার আড়তের জেলেরা মাছ ধরে ঘাটে ফেরার সময় চরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম মঞ্জুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু...