Thursday, September 3

রাজনীতি

বদলগাছীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাজু হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মানিক চৌধুরী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রতীক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লু হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মোঃ সায়িম হোসেন, সদস্য মোঃ নাহিদ হোসেন, শিশির আহম্মেদ, আসাদুজ্জামান ভুট্টু, আরাফাত হোসেন রাব্বি, মোঃ বেনজির হোসেন, কোলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো...
বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||জামালপুরের বকশীগঞ্জে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আঁখিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাদেন আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, প্রভাষক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী নাজমুল হাসান নয়ন, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সহসভাপতি শাকিল মিয়া ও রাসেল মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সহ-সাং...
মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের
রাজনীতি, সর্বশেষ

মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা নির্বাচন কমিশনের

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রবিবার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কর্মকর্তা হিসেবে প্রার্থীদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাছাই করে এ বৈধতা ঘোষণা করেন।এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষে থেকে প্রার্থী করা হয় এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমদকে।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২০ আগস্ট অন...
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার এবং নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আলহাজ্ব আঃ আজিজ।পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কোন মামলায় এবং কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।তবে এর আগে গত ১৫ আগস্ট শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।...
চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হানিফার সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, সাদাকাত সাজু, জোবায়দুল হক, সদস্য বদরুদ্দোজা বুলু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, সামসুদ্দীন, রানজু, যুবদলের আহ্বায়ক ইউনুস, সাবেক সভাপতি আমজাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতারুজ্জা...
বদলগাছীতে খাস পুকুর দখলে নিয়ে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে খাস পুকুর দখলে নিয়ে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল মৌজায় ইজারা ছাড়াই সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে। সরকারি নথিতে পুকুরটি ইজারাবিহীন থাকলেও সেখানে নিয়মিত মাছ চাষ চলায় সরকারি সম্পত্তি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাডাল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৬৯ নম্বর দাগে প্রায় ৫৮ শতাংশ জমির ওপর পুকুরটি অবস্থিত। ১৪৩৩ থেকে ১৪৩৫ সন মেয়াদে উপজেলার বিভিন্ন খাস পুকুর ইজারা দেওয়ার লক্ষ্যে একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রকাশ্য নিলামের আয়োজন করা হলেও এই পুকুরটির জন্য কোনো ইজারাদার পাওয়া যায়নি। পরবর্তীতে গত ২৭ জুলাই ২০২৬ তারিখে অবশিষ্ট সময়ের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তা ইজারা হয়নি।স্থানীয় ...
সলঙ্গায় মাও. ইসমাইল (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মাও. ইসমাইল (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে সর্বজন শ্রদ্ধেয় মাও. ইসমাইল (রহ.)-এর কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আসর জগন্নাথপুর বড় মসজিদে এই কর্মসূচি পালিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুড়কা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আন্দোলনের সভাপতি মাও. শাহ আব্দুল্লাহ মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী আন্দোলন ও দ্বীনের খেদমতে মাও. ইসমাইল (রহ.) যে অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের আলেম ও সাধারণ মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ।”সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের সাবেক সহ-সভাপতি মাও. জিয়াউল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি গাজী আইনুল হক, ইসলামী ছাত্র...
নাগেশ্বরীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক।সভায় বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন এবং...
নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ।উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান ও সদস্য মো. মাহফুজার রহমান আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব, নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক মো. ...
রাজধানীতে জমিয়তে তালাবার ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে জমিয়তে তালাবার ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত

|| ​নিজস্ব প্রতিবেদক ||ইসলামী আদর্শে জীবন গঠন ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে দিনব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।​পবিত্র কোরআন তিলাওয়াত ও না’তের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন তালাবার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। এতে শিক্ষার্থীদের চরিত্র গঠন ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিচিতির ওপর বক্তব্য রাখেন তালাবার সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু ত্বহা মো. নূরুল্লাহ।এরপর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের কৌশল হ...