Thursday, September 3

রাজনীতি

ইবিতে বৃক্ষরোপণ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বৃক্ষরোপণ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।রবিবার (২৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি বৃক্ষ রোপণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া এ কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।কর্মসূচির উদ্বোধনকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের ...
গাজীপুর সিটির ৪৬নং ওয়ার্ডে নাগরিক সমস্যা সমাধানে ব্যস্ত কাউন্সিলরপ্রার্থী টুটুল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাজীপুর সিটির ৪৬নং ওয়ার্ডে নাগরিক সমস্যা সমাধানে ব্যস্ত কাউন্সিলরপ্রার্থী টুটুল

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে মাঠে নেমেছেন আল মনসুর টুটুল। বর্তমানে তিনি ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের পর থেকে এলাকায় সামাজিক শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে এলাকার ভাঙা সড়ক সংস্কার, অবহেলায় গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণসহ নিত্যদিনের নানা দুর্ভোগ নিরসনে তিনি নিজ উদ্যোগে কাজ করছেন। কোনো সমস্যা দেখা দিলে তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছেন, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।নাগরিক সেবামূলক কাজের বিষয়ে আল মনসুর টুটুল জানান, তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেন এবং ৪৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিককে আপনজন মনে করেন। অতীত রাজন...
মির্জাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি শান্ত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি শান্ত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়নে দীর্ঘ প্রায় এক যুগ (১২ বছর) পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে মো. শান্তকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাদের অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।নবনির্বাচিত সভাপতি শান্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মির্জাগঞ্জে কোনো গোপন বা গুপ্ত রাজনীতি চলবে না। রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সহযোদ্ধাদের সমন্বয়েই এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য,...
টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ১৪ শহীদের স্মরণে জামায়াতের ‘জুলাই স্মৃতি স্মারক’ উন্মোচন

|| গাজীপুর প্রতিনিধি ||জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মৃতিকথা সংরক্ষণ এবং ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা।শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীর দারুল ইসলাম ট্রাস্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্মারক উন্মোচন করা হয়। স্মারকটিতে টঙ্গী অঞ্চলের ১৪ জন শহীদের জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং আহত জুলাই যোদ্ধাদের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে।গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মারকের মোড়ক উন্মোচন করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন ও শহীদ মো. সামিউ আমান নূরের বাবা মোহাম্মদ আমানুল্লাহসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারকটি তুলে দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দি...
মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও পথসভা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও পথসভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকারের সভাপতিত্বে এবং অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক।পথসভায় বক্তারা...
মির্জা ফখরুল ও রিজভীকে নেওয়াশী ইউনিয়ন বিএনপির অভিনন্দন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জা ফখরুল ও রিজভীকে নেওয়াশী ইউনিয়ন বিএনপির অভিনন্দন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমীন সিদ্দিকী ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম খান।এ উপলক্ষে পৃথক অভিনন্দন বার্তায় নেওয়াশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, ত্যাগ ও তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা রাষ্ট্র পরিচালনায় নতুন দিগন্তের সূচনা করবে বলে তাঁরা আশাবাদী। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হয়ে তিনি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।অন্যদিকে, রুহুল কবির রিজভীকে বিএনপ...
কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার জনক, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আকরম খাঁ (রহ.)-এর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ছাত্রসংগঠনটির ইবি শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন ইবি তালাবার সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ এবং দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল্লাহসহ সংগঠনটির ইবি শাখ...
সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ সাইফুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ হাসান।সোমবার (১৭ আগস্ট) মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মাকসুদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা যৌথ স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেন।ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সুমন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইয়াসিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাইয়ুম সিকদার স্থান পেয়েছেন।অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরবর্তী সকল সাংগঠনি...
​নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

​|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||​সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি প্রশাসন ভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।​ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান সাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সদস্য কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস...
ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ সদর থানা শাখার উদ্যোগে ‘তা’লীম ও তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ মাগরিব সদর থানার ডাক বাংলা বাজার জামে মসজিদে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।শহরের ডাক বাংলা ইউনিটের আমীর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়া।অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সাথে চলমান বিভিন্ন সংগঠন, আন্দোলন ও ইসলামী গ্রুপগুলোর সাথে তুলনামূলক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ নাসির এবং "ইসলামী ঐক্য আন্দোলন কি চায়, কেন চায় এবং কিভাবে চায়" বিষয়ে আলোকপাত করেন সেক্রেটারি জেনারেল জনাব ম...