Friday, September 4

রাজনীতি

সংসদ অধিবেশন শেষে ব্যাটারির রিকশায় বাড়ি ফেরা নিয়ে এমপি মিতুর আবেগঘন স্ট্যাটাস
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ অধিবেশন শেষে ব্যাটারির রিকশায় বাড়ি ফেরা নিয়ে এমপি মিতুর আবেগঘন স্ট্যাটাস

|| নিজস্ব প্রতিবেদক ||সংসদ অধিবেশন শেষে উবার বা সিএনজি না পেয়ে ব্যাটারিচালিত রিকশায় চড়ে বাড়ি ফেরার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও ত্রয়োদশ সংসদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু।আজ সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "রাত ৭.০৪ বাজে অধিবেশন শেষে বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে আমার প্রায় প্রতিদিনই আমার জজ বান্ধবীর কথা মনে পড়ে। বলছিলো, জজ হইছি এখন আর লোকাল বাসে পরিবার নিয়ে বাড়ি যাইতে পারি না। তার উপর সবার ধারণা বিরাট বড় জজ কত না জানি টাকা। যা আয় করি যা জমাই বছরে দুইবার বাড়ি গেলেই অনেক খানি শেষ হয়ে যায়।গত ৫ দিনে আমার উবার /পাঠাও খরচ অলমোস্ট ৮ হাজার টাকা। বলা ভালো আমি গরমের কষ্ট থেকে বাচতে প্রিমিয়াম সার্ভিস নেই। কারন অধিকাংশ কার এর এ সি ভালো না। প্রতিদিন এক্সট্রা প্রোগ্রাম থাকে ৩/৪ টা।অধিকাংশ ফিরিয়ে দেই। এ ছাড়া আত্মীয়ে...
বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ মিছিল
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ মিছিল

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারের লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানীতে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হবে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর ব্যস্ততম বাংলামটর মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান পরিস্থিতি এবং দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার প্রতিবাদেই মূলত এই তাৎক্ষণিক বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না : ডা. শফিকুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ইসলামী ব্যাংক বাংলাদেশকে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা দেশের জনগণ মেনে নেবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিমসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।অনুষ্ঠানে জামায়াত আমির অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পুনরায় তুলে দেওয়ার অপচেষ্টা চাল...
সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাবেক ছাত্রনেতা বায়েজিদের ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন (বায়েজিদ)-এর ওলিমা (বৌভাত) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের দ্বিতীয় পুত্র।অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ওলিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ বর ও কনের উজ্জ্বল ও বরকতময় দাম্পত্য জীবন কামনা করেন। একই সাথে তাঁরা মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের পরিবারের এই খুশির মুহূর্তে শরিক হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় তালিম ও তারবিয়া...
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রক্তদান কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে আমীর এজাজ খান বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের বিভিন্ন আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ গড়ে ...
মারা গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মারা গেলেন প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

|| রাসেল মিয়া | আলোকিত দৈনিক ||মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভিপি, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দাম্পত্য জীবনে স্ত্রী আনোয়ারা বেগম ও একমাত্র সন্তান ডা. তাসলিমা আহমেদ জামান মুন্নীকে রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্ম তোফায়েল আহমেদের। ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক ও ডাকসুর সাবেক ভিপি ছিলেন তিনি। ১৯৭০ সালে ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। ভোলা-১ আসন থেকে ৯ বার এমপি নির্বাচিত হয়েছিলেন ...
বদলগাছীতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১০টায় মির্জাপুর কৈলাশ চন্দ্র (কেসি) উচ্চ বিদ্যালয় মাঠে বালুভরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগ...
ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শনিবার সন্ধ্যা ৭টায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম শান্তের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দ, প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাখওয়াত হোসেন তৌহিদ, বাদশ...
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা শাহরুজ্জামান মোর্ত্তজা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্ত্তজা আর নেই। শনিবার ভোরে নগরীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।দুপুরে তাঁর মরদেহ নগরীর বিএনপির দলীয় কার্যালয়ে নেওয়া হলে দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করেন।পরে শহীদ হাদিস পার্কে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সর্বস্তরের মানু...
বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও বাংলাদেশে শুধুই বাড়ে: ইসলামী আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করলেও বাংলাদেশে শুধুই বাড়ে: ইসলামী আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে দেশে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে আরও ৫ টাকা করে বাড়ানোর সরকারি ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশ্ববাজারের দোহাই না দিয়ে দেশের মানুষের আর্থিক সামর্থ্য বিবেচনা করে জ্বালানির দাম পুনর্নির্ধারণ করার আহ্বান জানিয়েছে দলটি।আজ সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায়ই ওঠানামা করে। কিন্তু আমাদের দেশে এই দাম কেবল বাড়তেই দেখা যায়। আর জ্বালানির দাম বাড়ার অজুহাতে বাজারে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও একলাফে বেড়ে যায়। দুঃখজনক বিষয় হলো, বিশ্ববাজারে দাম কমলেও দেশে কখনো তা কমানো হয় না এবং একবার যে পণ্যের দাম বাড়ে, তা আর কখনো কমে না। বিশ্ববাজারের সঙ্গে সমন্ব...