Sunday, October 25

রাজনীতি

ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. সিহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান করেছেন। সম্প্রতি কুষ্টিয়ায় অনুষ্ঠিত ইবি তালাবার কাউন্সিল অধিবেশন শেষে তারা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন। যোগদান শেষে নতুন সদস্য হিসেবে এই দুই ছাত্রনেতাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েম, জেলা শাখার সাধারণ সম্পা...
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত

|| নিজস্ব প্রতিবেদক ||রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার সার্বিক দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (০১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক অবস্থা ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও প্রতিনিধিরা নিজেদের মতামত প্রকাশ করেন।বৈঠকের শেষ অংশে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা এবং নির্বাচনের সার্বিক প...
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাপট্টি এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম বলেন, "জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। এ দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদের জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।"সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ জেলা, শহর ও সদর জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।...
অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে বদলগাছীতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফেসবুকের ভুয়া আইডি (ফেক পেজ/আইডি) থেকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের নেতারা।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুনিমুল ইসলাম মুন্না।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, "গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) 'বদলগাছী মিডিয়া' নামের একটি ফেক আইডি থেকে আমার ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হয়। বদলগাছী উপজেলায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্বই ছিল না। মূলত রাজনৈতিক ও সামাজিকভাবে আমাকে এবং উপজেলা যুবদলকে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে।"তিনি আরও জানা...
ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সংবাদ, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এনসিপি-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ২০

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের থানা রোড ও শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুই পক্ষের বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা থানা রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে অগ্রসর হন। একপর্যায়ে শহীদ লুৎফর রহমান সরণি এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে য...
কুষ্টিয়ায় ইবি তালাবার সাপ্তাহিক তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইবি তালাবার সাপ্তাহিক তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার দায়িত্বশীলদের সাপ্তাহিক তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহর সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইবি তালাবার সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক উন্নয়ন, ইসলামী জ্ঞান অর্জন, আদর্শিক চেতনা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।...
নীলফামারীতে জমিয়তে তালাবার তালিম-তারবিয়াত ও মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নীলফামারীতে জমিয়তে তালাবার তালিম-তারবিয়াত ও মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া নীলফামারী জেলা শাখার উদ্যোগে "তা'লিম তারবিয়াত ও মাসিক বৈঠক" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান।জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুসাব্বির হোসেনের সভাপতিত্বে এতে তালিম ও তারবিয়াত প্রদান করেন সাবেক তালাবা নেতা এবং ইসলামী ঐক্য আন্দোলন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা মাহাতাব উদ্দিন আজাদী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক তালাবা নেতা ও বর্তমানে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল মাওলানা গোলাম মোস্তফা এবং মাওলানা আসাদুল্লাহিল গালিব।বৈঠকে বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ইসলামমুখী আদর্শিক সমাজ গঠনে ছাত্রদের নৈতিক ও আত্মিক প্রশিক্ষণের (তালিম-তারবিয়াত) ওপর বিশেষ গুরুত্বা...
এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে।এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় এনসিপির গাড়িবহর পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ সময় বহরের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।বিকেল সোয়া তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সার্জিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাঁদের ওপর আক্রমণ করেছে।এর কিছুক্ষণ আগে দেওয়া অন্য এক পোস্টে তিনি অভিযোগ করেন, সিলেটের গোলাপগঞ্জে তাঁদের বহরের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।...
হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলা: নাসীরুদ্দীন ও সারজিস আহত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলা: নাসীরুদ্দীন ও সারজিস আহত

|| নিজস্ব প্রতিবেদক ||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আহত হয়েছেন বলে জানা গেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করে লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে এনসিপির একাধিক নেতা-কর্মী ও সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা কয়েকজন সাংবাদিক আহত হন।তিনি আরও দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে গিয়ে ভাঙচুর করে হামলাকারীরা। এছাড়া সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও ক্যামের...
কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয়দানকারী স্বপনের সঙ্গে দলের সম্পর্ক নেই: নাগেশ্বরী বিএনপি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয়দানকারী স্বপনের সঙ্গে দলের সম্পর্ক নেই: নাগেশ্বরী বিএনপি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় আয়োজিত এক মানববন্ধনে নিজেকে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয়দানকারী শাহিনুর রহমান স্বপনের আচরণের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে নাগেশ্বরী উপজেলা বিএনপি।|| কুড়িগ্রাম প্রতিনিধি ||গতকাল সোমবার (২৮ জুলাই) উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. মাহফুজুর রহমান সিদ্দিকী আঙ্গেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই কালীগঞ্জ ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে নাগেশ্বরী থানায় আয়োজিত মানববন্ধনে শাহিনুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাদের সামনে নিজেকে কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পরিচয় দিয়ে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন। ঘটনাটি জানার পর উপজেলা বিএনপি অভ্যন্তরীণ অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয় যে, উক্ত অপ্রীতিকর ঘট...