Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) রাতে শুরু হওয়া এ অভিযান আজ দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তারা। এ অবস্থায় পরিস্থিতি ন...
বগুড়ায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায়।মহাসড়কের পাশে বসবাসকারী মাহাবুব রশিদ বলেন, সকালের ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে ছিন্নভিন্ন ওই লাশ দেখতে পাই। একজন বৃদ্ধ পাগলী এই রাস্তায় চলাচল করতো। আমরা ধারনা করছি সেই হবে। মনে হয় রাতের কোনো একসময় গাড়ির চাপায় সে নিহত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।এ বিষয়ে এএসআই গনেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল ক...
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত গাঁজার পরিমাণ ৭৬ কেজি, যা প্রায় ২ মণের সমান।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৩, রংপুর।র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ক...
নাগেশ্বরীতে ২.৫ লাখ টাকার মালামালসহ অটো ছিনতাই, আটক ১
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ২.৫ লাখ টাকার মালামালসহ অটো ছিনতাই, আটক ১

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার গার্মেন্টস ও কম্পিউটার মালামালসহ একটি অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ, তবে বাকি দুজন এখনও পলাতক রয়েছে।রবিবার (১৯ এপ্রিল) মধ্যরাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাটহাটি মোড়ে এ ঘটনা ঘটে।জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার বিসমিল্লাহ ফ্যাশন হাউজ থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুর-১ এলাকার “ডিফারেন্ট ফ্যাশন”-এ ফেরত পাঠানোর জন্য দুই কার্টন ও একটি বস্তাভর্তি শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি বুকিং দেওয়া হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। একইসঙ্গে ভুরুঙ্গামারী এফএম কম্পিউটার থেকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য প্রায় ৩০ হাজার টাকার কম্পিউটার মালামালের একটি কার্টনও পাঠানো হচ্ছিল।ঘটনার বিবরণে জানা যায়, রাত ৯টার দিকে ভুরুঙ্গামারী থেক...
মানিকগঞ্জে মাদ্রাসাছাত্রী আতিকা হত্যা মামলার প্রধান অভিযুক্ত নাঈম আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্রী আতিকা হত্যা মামলার প্রধান অভিযুক্ত নাঈম আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মাদ্রাসার ছাত্রী আতিকা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন নাঈমকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সুপার মোঃ সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, নিহত আতিকার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি চালানো হয়।পরে স্থানীয় এক কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয...
নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: স্কুল পরিচালক পলাতক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার: স্কুল পরিচালক পলাতক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুকের নাগেশ্বরী পৌরসভার টিএনটি মোড় এলাকার নিজ বাড়িতে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছে ওই স্কুল ছাত্রের বাবা।অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক (৪০) উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা তালেপেরহাট গ্রামের মৃত বুজুর আলীর ছেলে। তিনি আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তালেপের হাট সৃষ্টি পাবলিক মডেল স্কুলের পরিচালক।বলাৎকারের শিকার ছাত্র সৃষ্টি পাবলিক মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র এবং তার বাড়ি সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায়। সে ওই স্কুলে আবাসিকে থাকতো।‎মামলার এজাহারে জানা যায়, অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক গত ২৯ মার্চ রাত ৯টার দিকে নাগেশ্বরী টিএনটি মোড়স্থ নি...
চিলমারীতে ২ বছরের শিশুর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ২ বছরের শিশুর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর আয়শা সিদ্দিকা (২) নামে এক শিশুর চোখ উপড়ানো ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। নিহত আয়শা ওই এলাকার রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা সন্তান।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়শা। এরপর পরিবারের সদস্যসহ স্থানীয়রা আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। এমনকি এলাকায় মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজের খবর প্রচার করা হয়।দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার সুযোগে কে বা কাহারা বাড়ির পাশের ঝোপে বাঁশের কঞ্...
নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান: বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান: বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মোঃ আব্দুস সাত্তারকে (৬০) গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বদলগাছী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল বিকেলে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে এই নেক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।অভিযোগে উল্লেখ করা হয়, বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিনি প্রতিবেশী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এবং তার ৮ বছর বয়সী খেলার সঙ্গীকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে বড় শিশুটিকে ধর্ষণ এবং ছোট শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত এজাহার দায়ের করেন। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাত...
খুলনায় ডিউটিরত কনস্টেবলের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ডিউটিরত কনস্টেবলের মৃত্যু, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত এক পুলিশ কনস্টেবলের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ঊর্ধ্বতন কর...
বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।এই ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামে।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আব্দুস সাত্তার (৬০)। তিনি একই গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন এবং বাবা রাজমিস্ত্রির কাজে জয়পুরহাটে ছিলেন।এই সুযোগে প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্...