Wednesday, September 23

অপরাধ, আইন ও আদালত

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাই পণ্য আটক

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ১২ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে মোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য উদ্ধার করে।বিজিবি সূত্রে জানা গেছে, জেলার উত্তর ধলডাঙ্গা, ময়দান ও যাত্রাপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে গবাদিপশু, এয়ার গানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।সংশ্লিষ্টরা জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্...
বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা, জননিরাপত্তা জোরদারে নানা সিদ্ধান্ত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্...
ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সুপারি বোঝাই বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অভিযান চলাকালে মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করা হয়। তিনি সুপারি ভর্তি বস্তা নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। একই সঙ্গে অটোরিকশার চালককেও সহযোগী হিসেবে আটক করে পুলিশ।এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন জানান...
বেলকুচিতে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৭৪৪ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।বেলকুচির ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ করা হয়। এসময় এই ডিজেল বিক্রির অপরাধে শেরনগর এলাকার মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর অধীনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া মজুতকৃত এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রয়পূর্বক প্...
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ অজানা
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার কারণ অজানা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির (এনডাব্লিউই) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উৎস রায় (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিরালার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উৎস রায় খুলনার দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে। তার বাবা পেশায় শিক্ষক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।নিহতের মামা কৌসিক রায় জানান, উৎসের বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭২ হাজা...
ঘিওরের আশাপুর সড়ক ঘাটা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঘিওরের আশাপুর সড়ক ঘাটা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সড়কঘাটা এলাকায় এক অজ্ঞাত মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ এপ্রিল) বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মাহাবুব জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি অনুমোদনের ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে অভিবাসন প্রত্যাশীদের সাথে এক ভয়াবহ প্রতারণার মহোৎসব চালাচ্ছে ‘রাজধানী ট্যুর এন্ড ট্রাভেলস’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর বৈধ সদস্যের লাইসেন্স নম্বর চুরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। মাসব্যাপী দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এই জালিয়াতি ও অবৈধ মানবপাচারের লোমহর্ষক সব তথ্য।অনুসন্ধানে দেখা যায়, বায়রা নিবন্ধিত বৈধ প্রতিষ্ঠান ‘ফরচুন ওভারসিজ’ (লাইসেন্স নং- ১৮৪৭)-এর পরিচয় ব্যবহার করে মানিকগঞ্জের এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালাচ্ছে। মানিকগঞ্জ শহরের ‘চাঁদনী রয়্যাল টাওয়ারের’ দ্বিতীয় তলায় অফিস খুলে বসেছে তারা। সরেজমিনে গত ১৯ এপ্রিল সেখানে গিয়ে দেখা যায়, একটি বড় ও...
খুলনায় ভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, একজন আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভোরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, একজন আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ভোর রাতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ভোরে ৫-৬ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকায় একটি বসতঘরে ঢুকে পড়ে। প্রথমে তারা বাসিন্দাদের মারধর করে, পরে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ সময় এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমন নামে এক ব্যক্তিকে আটক করে।স্থানীয়দের অভিযোগ, হাম...
হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিত হামলা-ভাঙচুরের অভিযোগ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীর হেরাজ মার্কেট জামে মসজিদে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর হেরাজ মার্কেট ঔষধ ব্যবসায়ী কমিটি। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকির পিন্টু।লিখিত বক্তব্যে বলা হয়, নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মসজিদের সাবেক ইমাম আবুল কালাম আজাদকে ২০২৫ সালের ১৪ মে মসজিদ কমিটির সিদ্ধান্তে বহিষ্কার করা হয়। এ ঘটনায় এক নারীর দায়ের করা ধর্ষণ মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ইমাম শূন্য থাকার পর নতুন ইমাম নিয়োগের উদ্যোগ নেয় মসজিদ কমিটি। এরই মধ্যে গত ১৮ এপ্রিল আসরের নামাজের পর খুলনা ইমাম পরিষদের কয়ে...
দুর্গাপুরে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে র‍্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

|| অপু দাস | জেলা প্রতানিধি (রাজশাহী) ||রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান।আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে র‍্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এই অভিযান পরিচালিত হয়।রবিবার (১৯ এপ্রিল) তারিখে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি বিশেষ দল দুর্গাপুর থানার পালী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ক...