রবিবার, জুন ২১

অপরাধ, আইন ও আদালত

র‍্যাবের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণা: শীতবস্ত্র বিতরণের কথা বলে অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

র‍্যাবের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণা: শীতবস্ত্র বিতরণের কথা বলে অর্থ আত্মসাৎ চক্রের মূলহোতা গ্রেপ্তার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পরিচয় ব্যবহার করে সাইবার প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মারুফ হোসেন (২৯)। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব সূত্রে জানানো হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সংঘবদ্ধ অপরাধ ও সাইবার প্রতারণা রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে বাহিনীটি।মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ভুক্তভোগী মো. ইসমাইল চৌধুরী রাসেল (৩৭), পিতা—আমিনুল হক চৌধুরী, সাং—বলাইখ...
বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ইটভাটার গ্রাসে ফসলি জমির উর্বর মাটি, আবাদ হুমকিতে

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার কসবা গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। জমির মালিকেরা তাঁদের জমি ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। এসব ব্যবসায়ীরা ফসলি জমির মাটি কেটে ইটভাটার মালিক ও রাস্তার ঠিকাদারদের কাছে বিক্রি করছেন। জমি থেকে গভীর করে মাটি তোলায় আশপাশের ফসলি জমিগুলোতে ধস। একই ধারাবাহিকতায় উপজেলার চাংলা কোমারপুর মাঠ, গন্ধবপুর ভালকির বিলসহ উপজেলার বিভিন্ন স্থানে কিছু প্রভাবশালী ব্যক্তিরা রাতের আঁধারে আবাদি ভিটা মাটি কেটে বিক্রি করছেন এলাকার বিভিন্ন ইটভাটায়। যার কোনো অনুমতি নেই। অর্থাৎ তারা জমির মালিকদের কোনো রকম ম্যানেজ করে অবৈধভাবে এসব আবাদি ভিটার মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, এভাবে মাটি কাটা অব্যহত থাকলে উপজেলার বিভিন্ন গ্রামের মূল সড়ক নষ্ট হয়ে যেকোনো সময় সড়ক দূর্ঘটনার আশংকা রয়ে যাবে। পাশাপাশি ফসলি মাঠগু...
পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও: রাজশাহীতে থানা থেকে কনস্টেবল প্রত্যাহার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পুলিশের ইউনিফর্ম পরে টিকটক ভিডিও: রাজশাহীতে থানা থেকে কনস্টেবল প্রত্যাহার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||স্বামীর সরকারি পুলিশের ইউনিফর্ম পরিধান করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের ঘটনায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবলকে নিজ কর্মস্থল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশে তাকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল মো. সাইফুজ্জামান একটি ভাড়া বাসায় এক নারীকে নিয়ে বসবাস করছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও ধারণ করে তা টিকটকে প্রকাশ করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি নিজে ওই বাসায় গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে...
ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে...
গণঅভ্যুত্থানের পর ‘ক্ষমতার বাণিজ্য’: শাপলা মৃধার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গণঅভ্যুত্থানের পর ‘ক্ষমতার বাণিজ্য’: শাপলা মৃধার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

|| লিটন হোসেন | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নওগাঁর মহাদেবপুরে কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে—এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ীরা। তাদের দাবি, বিএনপির স্থানীয় নেতা শাপলা মৃধা ও তার অনুসারীরা প্রভাব খাটিয়ে এলাকাজুড়ে চাঁদাবাজি, ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং সম্পত্তি দখলের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ভাঙিয়ে লক্ষাধিক টাকা আদায়ের ঘটনা ঘটেছে। একজন ব্যবসায়ী অভিযোগ করেন, তার মালিকানাধীন প্রায় সত্তর হাজার ইট জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।এছাড়া, পূর্ববর্তী সরকারের সময় আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যবসায়ীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিশোধের ধারাবাহিকতায় এই ধর...
পানছড়িতে ০৩ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ০৩ বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে অবৈধভাবে কর্তন করা সেগুন কাঠ জব্দ করেছে লোগাং জোন (০৩ বিজিবি)।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলে প্রায় ৬৩ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।জব্দকৃত কাঠ বন বিভাগে জমা করা হয়েছে মর্মে উপজেলা বনবিভাগ অফিস নিশ্চিত করেছেন।বিজিবি সূত্র জানায়, সীমান্তে নিরাপত্তা, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।...
রাজশাহীতে পুকুর খনন বিরোধে যুবক হত্যাকাণ্ড: এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে পুকুর খনন বিরোধে যুবক হত্যাকাণ্ড: এজাহারনামীয় আসামি বিপ্লব গ্রেফতার

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নম্বর আসামি বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-১০, ফরিদপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ দখল, ছিনতাই, অপহরণ, প্রতারণা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বাহিনীটি।মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত যুবকের পিতা রফিকুল ইসলাম (৫৮), পিতা—নহির উদ্দিন, সাং—বড় পালসা, থানা—মোহনপুর, জেলা—রাজশাহী। তিনি পেশায় একজন কৃষক। গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে স্থানীয় একটি মসজিদ...
ঝপঝপিয়া নদীতে নারীর মাথাবিহীন মরদেহ: প্রেমিক গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঝপঝপিয়া নদীতে নারীর মাথাবিহীন মরদেহ: প্রেমিক গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদী থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন এক নারীর মরদেহের ঘটনায় দীর্ঘদিনের চাঞ্চল্যের অবসান ঘটিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা। প্রায় ৪০ দিনের নিবিড় তদন্ত ও একাধিক জেলার সমন্বিত অভিযানের পর এ ঘটনার মূল অভিযুক্ত ও নিহত নারীর কথিত প্রেমিক মোঃ লালন গাজীকে গ্রেফতার করেছে পিবিআই। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।পিবিআই সূত্রে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন সাজিয়াড়া গ্রামের বাসিন্দা শামিম ফকির (৩০) তার মা সালেহা বেগম নিখোঁজ হওয়ার ঘটনায় একই গ্রামের লালন গাজীর বিরুদ্ধে আদালতে অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করেন পিবিআই খুলনার এসআই (নিঃ) রেজোয়ান।তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, সালেহা বেগম দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধ...
মানিকগঞ্জে ছালেক হোসেন নামে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছালেক হোসেন নামে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ছালেক হোসেন (৪০) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত ছালেক হোসেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম মাতব্বরের ছেলে। এছাড়া তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।পুলিশ জানায়, মঙ্গলবার রাতের দিকে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ ও...
রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ০৬.৫৫ ঘটিকায় রায়পুরা থানাধীন মির্জাপুর ইউপির মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর হতে রায়পুরা থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারপূর্বক তার দখল হতে ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীর নাম- মহিন উদ্দিন (২৬), পিতা-মোঃ আবুল কাশেম, গ্রাম- কাশিনগর (রেল ষ্টেশন সংলগ্ন), থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু করা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।...