Tuesday, September 22

অপরাধ, আইন ও আদালত

নাগেশ্বরীতে ধাওয়া দিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ধাওয়া দিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের এক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাহবুবুল (৩২) নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুবুল ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক মাদক কারবারি মোটরসাইকেলে করে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে যাচ্ছে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল ঠুটা পাইকর এলাকায় অবস্থান নেয়। মোটরসাইকেল নিয়ে ওই স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে আত্মগোপন করেন। পরে পুলিশ ও স্থানীয় জনত...
নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পৃথক অন্য এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের ফাঁকা জায়গায় অবস্থিত একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) এবং জুবায়ের হোসেন (৩৬)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এদিকে পৃথক আরেকটি অভিযানে নাগেশ্বরী পৌরসভার সুখ্যাত...
নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে আদালতের সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ সভাপতি মোঃ রাকিবুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আক্কেলপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার আক্কেলপুর গ্রামের মোঃ আসাদুজ্জামানের ছেলে।জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সহ সভাপতি পদে ছিলেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বদলগাছী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আক্কেলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সিআর মামলা নম্বর ২২২/২৫ (রমনা), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৭-এর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে রাকিবুল ইসলামকে গ্...
নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | ​জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূল হোতা নারীসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পূর্ব পরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন। শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলে এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়...
খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অল্পের জন্য রক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, অল্পের জন্য রক্ষা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুই অস্ত্রধারী যুবক। তবে হামলাকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গুলির একটি দোকানের সাইনবোর্ডে এবং আরেকটি দোকানের ভেতরের দেয়ালে গিয়ে লাগে। এতে দেয়ালে গুলির চিহ্ন ও ছিদ্রের সৃষ্টি হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ব্যস্ত সড়কের পাশে প্রকাশ্যে গুলির ঘটনায় আশপাশের ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে আশিকুর রহমান বাগমারা মেইন রোডের মা মোটরস নামের একটি দোকানে বসে কথা বলছিলেন। এ সময় দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকেন। হামলার পর ...
নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মহাদেবপুর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা প্রায় ৬ ভরি সোনা ও নগদ ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুলালপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত অলিফ চন্দ্র দত্ত ওই গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে। তিনি মহাদেবপুর বাজারে ‘দত্ত জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান পরিচালনা করতেন।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতোই সোমবার রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অলিফ চন্দ্র। রাত সাড়ে ৮টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত কর...
পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পুলিশের হাত থেকে বাঁচতে কামড়, হাসপাতালে গিয়ে ধরা ইয়াবাকারবারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||পুলিশের হাত থেকে বাঁচতে এক স্থানীয় ব্যক্তিকে কামড় দিয়ে পালিয়েছিলেন শামীম মিয়া (৩২)। পালানোর সময় পায়ে আঘাত পাওয়ার পর পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। বেনামে চিকিৎসা নেওয়ার সময় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার সহযোগী মেহেদী হাসান (১৯)কেও গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তার শামীম মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। অপর গ্রেপ্তার মেহেদী হাসান একই এলাকার আজিম উদ্দিনের ছেলে।...
নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ৪০ বোতল ইস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় ওষুধ 'ইস্কাফ'সহ মোঃ মজনু মিয়া মজু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা দিঘীরপার সাহাটারী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মজনু মিয়া ওই এলাকার মৃত আনছার আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ দল রামখানা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মজনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পরে বসতঘরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মজনু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় নাগে...
মানিকগঞ্জে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাজু গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাজু গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে রাজু (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজু উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা সোনাকান্দা গ্রামের মো. ফজর আলীর ছেলে।গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) ভুক্তভোগী শিশুর নানীর দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঝিটকা সোনাকান্দা এলাকায় ওই শিশুকে ইভটিজিং ও স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়। পরে শিশুটির নানী বাদী হয়ে থানায় অভিযোগ জানালে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান...
নাগেশ্বরীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় শোকের ছায়া

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার কেদার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢলুয়াবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো—ঢলুয়াবাড়ি গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মোছা. মুবাশিয়া খাতুন (৪) এবং একই গ্রামের মো. আয়নাল হোসেনের ছেলে মো. সিয়াম (৫)। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলার ছলে মাছ ধরতে যায় মুবাশিয়া ও সিয়াম। একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে সন্দেহ হলে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে তল্লাশি চালান। ...