তাড়াইলে অবৈধ ফুটপাত উচ্ছেদ: জব্দকৃত মালামাল মাদ্রাসা ও এতিমখানায় দান
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||জনদুর্ভোগ নিরসন ও যানজট মুক্ত করতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে থানার মোড় পর্যন্ত বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন, তাড়াইল থানা পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে প্রধান সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ফুটপাতের দোকান ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত থেকে কলা, সবজি, ফলমূল, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।এই অভিযানে একটি বিশেষ মানবিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। অভিযানে জব্দকৃত মালামাল নষ্ট না করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাড়াইল উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়েছে। এই বিষয়ে ইউএনও তানজিলা আক্তার বলেন, "আইন...










