Saturday, October 17

সারাদেশ

তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উত্তোলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উত্তোলন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুর চার মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজ বাড়ি থেকে ছনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার দেড় মাস পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিহতের বাবা তারু খান ৭ জনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল এ বিষয়ে জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে এখনো আদালতের পক্ষ থে...
তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি সভাপতির মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি সভাপতির মতবিনিময়

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি এবং বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দীর্ঘ সময়ব্যাপী এই আলোচনায় তাড়াইলের সার্বিক উন্নয়ন, পৌরসভা বাস্তবায়ন, শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি স্থাপন এবং উপজেলার সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় বিএনপি সভাপতি সারোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আমরা সবাই তাড়াইলের সন্তান; তাই ত...
খুলনা প্রেস ক্লাবে হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেস ক্লাবে হামলাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেস ক্লাবে বহিরাগতদের অনধিকার প্রবেশ, সাংবাদিকদের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং নেপথ্যের ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।সোমবার (২৭ এপ্রিল) প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন খুলনা প্রেস ক্লাবের নিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় রাজনৈতিক নেতারাও সংহতি প্রকাশ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা যারা করেছে, তাদের চিহ্নিত করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া ...
বাংলাদেশের লক্ষ্য ১৮৩
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৮৩

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৩ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বা স্থানীয় বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম) অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ দল।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করেছে সফরকারী নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে করেন কাটিন ক্লার্ক ও ডিন ক্লেভার। এছাড়া অধিনায়ক নিক কেলি খেলেন ৩৯ রানের এক কার্যকরী ইনিংস।ইনিংসের শুরুতেই তাওহীদ হৃদয়ের দারুণ এক থ্রোতে শূন্য রানে রানআউট হন ওপেনার টিম রবিনসন। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৮৮ রান যোগ করেন ক্লার্ক ও ক্লেভার। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন লেগ-স্পিনার রিশাদ হোসেন, তিনি শিকার করেন ২টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও ...
৪০ কোটি হাতকে দেশ গড়ার কাজে লাগাতে হবে: যশোরে প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

৪০ কোটি হাতকে দেশ গড়ার কাজে লাগাতে হবে: যশোরে প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে না রেখে এই বিশাল জনশক্তিকে দেশ গড়ার মহৎ কাজে আত্মনিয়োগ করতে হবে। বিএনপির রাজনীতি মূলত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি এবং নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তিলে তিলে রক্ত দিয়ে হলেও পূরণ করা হবে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ৫০ বছর ধরে অবহেলায় ভরাট ও দখল হয়ে থাকা এই চার কিলোমিটার খাল পুনঃখননের ফলে এলাকার ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে বাড়তি প্রায় ১৪০০ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। খালের দুই পাড়ে ৩ হাজার বৃক্ষ রোপণের পাশাপা...
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|| স্পোর্টস ডেস্ক ||নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টি মিশনে নেমেছে বাংলাদেশ। আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে সফরকারী কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। সাগরিকার ব্যাটিং স্বর্গে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরাই স্বাগতিকদের মূল লক্ষ্য।নিউজিল্যান্ড শিবিরে আজ বড় ধাক্কা হয়ে এসেছে নিয়মিত অধিনায়ক টম ল্যাথামের ইনজুরি। চোটের কারণে তিনি মাঠের বাইরে থাকায় কিউইদের নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। অন্যদিকে বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ একটি একাদশ নিয়ে মাঠে নেমেছে। বোলিং আক্রমণে তিন পেসার ও দুই স্পিনারের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে পেস ইউনিটে যোগ দিয়েছেন তরুণ রিপন মন্ডল। স্পিন বিভাগে অফ-স্পিনার মেহেদী...
বগুড়ায় গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া শহরতলির বনানী ও আশপাশ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে ওঠা সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় হাবিবুর রহমান রকিকে (২৮)। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বনানী কাস্টমস অফিসের সামনে মহাসড়কে খুনের ঘটনা ঘটে। নিহত রকি বগুড়া সদর ও শাজাহানপুর থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর নামে ডাকাতি, ছিনতাই, মারামারিসহ ১০ মামলা রয়েছে।অনুসন্ধানে উঠে এসেছে, সন্ত্রাসী চক্রের গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় শিষ্য হাবিবুর রহমান রকিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি ও নিহত রকির সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরু হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বগুড়া শহরতলির বনা...
জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক||প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। সরকারের প্রতিটি উন্নয়নমূলক ও প্রশাসনিক কর্মসূচি প্রণয়ন করা হবে মূলত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে।আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক 'উলশী খাল' পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী তার বক্তব্যে গৃহিণীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বিশেষ পদক্ষেপের ঘোষণা দেন। তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট ও গ্যাসের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ হিসেবে মা ও বোনদের জন্য এলপিজি গ্যাসের কার্ড প্রদান করবে সরকার। এর ফলে সাধারণ মানুষ সহজলভ্য উপায়ে রান্নার গ্যাসের সুবিধা ভোগ করতে পারবেন।নারী শিক্ষার প্রসারে নিজের সরকারের দৃঢ় অবস্থানের কথা জা...
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ ও সড়ক অবরোধ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ ও সড়ক অবরোধ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। পরে ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ায়। এ সময় তারা নির্বাচনকেন্দ্রিক প্রচারণার বিষয় নিয়ে উত্তেজিত আচরণ করতে থাকে। একপর্যায়ে তারা সভাপ‌তি প্রার্থী মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ শুরু করে।এর মধ্যেই এখন টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম সহ অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।ঘটনার পরপরই প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন...
‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. এরশাদ আলী নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের শেখ গেন্দুর ছেলে।রবিবার (‎২৬ এপ্রিল) চালা ইউনিয়নের দিয়াপাড় ফসলি জমিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন।‎স্থানীয় জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই জমির মালিকসহ স্থানীয় আরও কয়েকজন মিলে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে আজ রবববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এতে সহযোগীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিককে। এ সময় অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. এরশাদ আলীকে অবৈধভাবে মাটি কাটার দা...