Saturday, October 17

সারাদেশ

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন নারীসহ আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— জনৈক শামিমের মেয়ে সাদিয়া (৭), জাহেদুলের ছেলে নুর নবী (২৮) এবং মাইক্রোবাস চালক লিমন (৪২)। দুর্ঘটনায় মোট ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে নাগেশ্বর...
সলঙ্গায় মহিলা দলের নতুন কমিটি: রহিমা সভাপতি ও রুখসানা সম্পাদক
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় মহিলা দলের নতুন কমিটি: রহিমা সভাপতি ও রুখসানা সম্পাদক

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক থানা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে রহিমা খাতুনকে সভাপতি এবং রুখসানা খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই আংশিক কমিটি প্রকাশ করা হয়।সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মর্জিনা খাতুন, সহ-সভাপতি সুইটি খাতুন, আরিনা খাতুন, মাবিয়া খাতুন ও তাহমিনা খাতুন রত্না। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিতা খাতুন, মন্জুয়ারা খাতুন ও শাপলা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মিনতী পারভীন মনোনীত হয়েছেন। কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিনা খাতুন, ফরিদা খাতুন ও সুমা খাতুন।...
খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা মামলার দুই আসামি জামিনে মুক্ত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা মামলার দুই আসামি জামিনে মুক্ত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় ১৪ ঘণ্টার মধ্যেই তারা কারাগারে না গিয়ে মুক্ত হন।জানা গেছে, সোমবার রাত ১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিকেল ৩টার দিকে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন।জামিনপ্রাপ্তরা হলেন দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) এবং উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তারা দু’জনই পেশায় দর্জি এবং নগরীর একটি টেইলার্স প্রতিষ্ঠানে কর্মরত।মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, ঘটনার পরপরই প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজে তাদের উপস্থিতি শনাক্তের পর অন্যান্য অভি...
খুলনায় হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার আহ্বান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় হাম-রুবেলা টিকাদান সফল করতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, শিশুদের সুরক্ষায় টিকাদান শুধু স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি সামাজিক দায়িত্বও।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার প্রতিনিধি এবং ইমাম পরিষদ-খুলনার নেতারা অংশ নেন।নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে হাম ও রুবেলার সংক্রমণ শিশুস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হামজনিত শিশুমৃত্যুর ঘটনা সরকারকে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে বাধ্য ক...
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সর্বশেষ, সারাদেশ

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, আগস্টেই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (ইউনিট-১) পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিচালন পর্বে প্রবেশ করল।প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের সরাসরি তত্ত্বাবধানে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপনের কাজ শুরু হয়েছে।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এই প্রক্রিয়া সম্পর্কে জানান, প্রথম ইউনিটে সম্পূর্ণ জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের শেষ ভাগে অ...
আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান পর্যটন মন্ত্রীর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশে আইনের সুশাসন নিশ্চিত করতে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় অসহায় মানুষ অভিযোগ করেন যে তারা সঠিক আইনি সহায়তা পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বিচারক ও আইনজীবীরা নিজেদের কাজের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এমন এক আ...
ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টা কালবৈশাখী ঝড়ের সতর্কতা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ঢাকাসহ দেশের আটটি বিভাগেই প্রবল বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়েছে।সতর্কবার্তায় জানানো হয়, আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় প্রবল বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কালবৈশাখীর তীব্রতা অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ...
বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে অবৈধ শিশু খাদ্য কারখানায় অভিযান: ১ লক্ষ টাকা জরিমানা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন নকল চিপস, আচারসহ নানাবিধ খাদ্যদ্রব্য উৎপাদন করার অপরাধে একটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।অভিযান চলাকালে দেখা যায়, গোপালপুর নামক স্থানের ওই কারখানায় কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের মুখরোচক বিভিন্ন চিপস, আচার ও নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছে। আইন বহির্ভূতভাবে এই কার্যক্রম পরিচালনার দায়ে কারখানার মালিককে নগদ এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ...
পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বর্তমান সরকার চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী পরিবহন পরিচালনার জন্য মাত্র দুটি কমিটি থাকলেও গত মাত্র নয় দিনের ব্যবধানে জেলা কমিটি মালিক-শ্রমিক সমিতির নামে আরও তিনটি কমিটির অনুমোদন দিয়েছে। বাস মালিক-শ্রমিকদের দাবি, ঘাটের কর্তৃত্ব নেওয়া এবং চাঁদাবাজি করার লক্ষ্যেই রাতারাতি এসব ভুঁইফোড় সংগঠন গড়ে তোলা হচ্ছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪-এর পর পাটুরিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধ হওয়ায় মালিক-শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরলেও গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। মানিকগঞ্জ জেলা বাস, কোচ, ম...
চিলমারীতে শিশু আয়শা নৃশংস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে শিশু আয়শা নৃশংস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে শিশু আয়শা হত্যাকাণ্ডের ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় নিহতের পরিবার, এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে চিলমারী মডেল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং "হত্যাকারী বাইরে কেন, প্রশাসন জবাব চাই" স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমারের নিকট স্মারকলিপি প্রদান করেন। একইসাথে উপজেলা প্রশাসনের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরও স্মারকলিপি পাঠানো হয়।মানববন্ধ...