মঙ্গলবার, মে ১৯

চিলমারীতে আভ্যন্তরীণ বোরো সংগ্রহের অভিযান উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে চিলমারী উপজেলায় খাদ্য বিভাগের আয়োজনে চিলমারী এলএসডি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনামুল হক, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেন, মিল মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিল মালিক ও বিএনপি নেতা সামসুদ্দীন, ধান চাল সংগ্রহের প্রোকিউরমেন্ট ও বিএনপি নেতা সাহেব আলী প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়,
এ্যাপস এ আবেদনের ভিত্তিতে লটারীর মাধ্যমে ২৩০ জন প্রান্তিক কৃষকের নিকট থেকে (জনপ্রতি ৩ টন) করে সংগ্রহ করা হবে।

চলতি মৌসুমে ৬৯০ টন ধান, ৯৩৭ টন সিদ্ধ চাল ও ৭৩ টন গম সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা।

চলতি মে মাস থেকে আগামী ৩১ আগষ্ট ২৬ পর্যন্ত ধান চাল সংগ্রহের অভিযান পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *