রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

নাগেশ্বরীর নতুন ইউএনও শারমিন জাহান লুনার সঙ্গে সুধীজনের পরিচিতিসভা
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর নতুন ইউএনও শারমিন জাহান লুনার সঙ্গে সুধীজনের পরিচিতিসভা

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা"র সঙ্গে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি বদরুজ্জামান।বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়াতের উপজেলা আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর-ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান প্রমুখ।বক্তারা নবাগত নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনাকে স্বাগত জানান এবং ন্যায় স...
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন রাজশাহী মহানগর বিএনপির শীর্ষ নেতারা।মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এ ছাড়া রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব উপস্থিত ছিলেন। একই সঙ্গে ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল—সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ (রাজশাহী মহানগর)...
রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাবিতে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম, অবাস্তব প্রশ্নপত্র ও অযৌক্তিক মূল্যায়ন কাঠামোর অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চারুকলার মৌলিক দর্শন ও সৃজনশীলতার সঙ্গে সাংঘর্ষিক প্রশ্নপত্র ও নম্বর বণ্টন কাঠামো অনুসরণ করা হয়েছে। এতে প্রকৃত শিল্পীসত্তা ও ব্যবহারিক দক্ষতার মূল্যায়ন উপেক্ষিত হয়েছে বলে তারা দাবি করেন।শিক্ষার্থীদের ভাষ্য, চারুকলা একটি মূলত ব্যবহারিক ও সৃজনশীল বিষয় হওয়া সত্ত্বেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় অধিকাংশ নম্বর থিওরিভিত্তিক রাখা হয়েছে। বিপরীতে প্রাক্টিক্যাল অংশে খুবই কম নম্বর নির্ধারণ করা হয়েছে, যা শিল্পীসত্তা...
সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সীমান্ত নজরদারীর পাশাপাশি পানছড়িতে ৩ বিজিবির জনকল্যাণমূলক কাজ চলমান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদারকরণসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩ বিজিবি লোগাং জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।১৩ ডিসেম্বর শনিবার থেকে পার্বত্য এলাকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসাথে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর সোমবার চেঙ্গী ইউনিয়নের চন্দ্র কারবারী পাড়া ও লোগাং ইউনিয়নের অংজ মগপাড়ায় বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে নলকূপ স্থাপন, উযেয়া বৌদ্ধ বিহারের ছাউনির জন্য টিন প্রদান, লোগাং বাজার মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।এসময় স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে মতবিনিময় সভায় লোগাং জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ব...
মুক্তিযুদ্ধ ও কিছু কথা
অভিমত, সর্বশেষ, সারাদেশ

মুক্তিযুদ্ধ ও কিছু কথা

|| বাপি সাহা ||মুক্তিযুদ্ধ আমার অহংকার। মুক্তিযুদ্ধকে সাথে নিয়ে বেঁচে থাকা এবং স্বপ্ন দেখা। স্বাধীন বাংলাদেশে যখন কোনো মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয় অথবা হত্যা করা হয়, তখন ভাবতে অবাক লাগে—এই জন্যই কি আমাদের মুক্তিযুদ্ধ। একটি বিরাট পদক্ষেপ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল। স্বাধীন ভূখণ্ড, আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা—এই জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলা মায়ের দামাল ছেলেরা রণহুঙ্কারে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।বিপ্লব কখনোই একদিনে হয় না। পুঞ্জীভূত ক্ষোভ যুগে যুগে সঞ্চারিত হয়ে একদিন বিপ্লবে পরিণত হয়। মহান মুক্তিযুদ্ধ একদিনে সংগঠিত হয়নি। ১৯৪৭ সালে দেশ বিভক্ত হওয়ার পর থেকে বঞ্চনার শিকার হতে হতে ১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনের ফলশ্রুতিতে স্বাধিকারের স্বপ্ন দেখতে শুরু করে পশ্চিম পাকিস্তানের নির্যাতনের শিকার পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, যা এই সংগ্রামকে আরও জোরালো করে তোলে। আন্দোলন তৈরি হয়েছিল, তারই ...
খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনার পূর্ব রূপসায় গুলিতে যুবক নিহত

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার চৌরাস্তার কাছে সিএনজি স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।নিহত সাগর শেখ গ্রীন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি গ্রীন বাংলা আবাসিকের পেছনে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ ...
নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ইউএনও’র নিষেধ উপেক্ষা করে ফসলি জমিতে মাটি কাটছে দুলু চক্র ‎

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্লা (ধনিটারী) মহল্লার পতিত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ কমিশনারের ছোট ভাই আব্দুল হাকিমের দুই ফসলি জমিতে ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অমান্য করে মাটি কাটার বিরুদ্ধে স্থানীয়রা ইউএনওকে অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নাগেশ্বরী পৌর তহশিলদার রাজন সাহেব বিধি মোতাবেক ভেকু বন্ধ করেন। কিন্তু ভেকু মালিক দুলু মিয়া রাজনৈতিক ক্ষমতার দাপটে পুনরায় ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমি এবং বটতলা রুয়ারপাড় থেকে মধুরহাইল্লা এলজিইডির নতুন পাকা রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়রা বলছেন, ভাড়াটে ভেকু মালিক দুলু মিয়া নাগেশ্বরী উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবাধে ফসলী জমির মাটি কাটছেন।‎‎নাগেশ্বরী পৌরসভার প্রান্তিক চাষিরা ...
সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দারস অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর সবুজবাগে ইসলামী ঐক্য আন্দোলনের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব দলটির সবুজবাগ থানা শাখার অস্থায়ী কার্যালয়ে শাখা দায়িত্বশীলদের নিয়মিত এই দারস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন সংগঠনের ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা। দরস শেষে বক্তব্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, সবুজবাগ থানার সাবেক আমীর মরহুম হাফেজ মাওলানা হযরত আলীর সুযোগ্য সন্তান হুজাইফা বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসেন ও মোঃ ওবায়দুর রহমান। এ সময় থানা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।...
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন
সর্বশেষ, সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়পুরাতে মোমবাতি প্রজ্বলন

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মুনসুর, অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান, তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মাজেদুল ইসলাম (সজিব), উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান (সবুজ), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা হিসাবরক্ষক জাহাঙ্গীরসহ...
মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিন কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হবে। পাশাপাশি নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হবে।শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্ক বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত থাকবে।সকাল ...