খুলনা প্রেসক্লাবে শুরু হলো ‘স্মৃতিকথা’ আয়োজন
জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা ভাগাভাগির নতুন উদ্যোগ|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা, পেশাগত জীবনের নানা স্মৃতি ও সাংবাদিকতার পরিবর্তিত ধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছে খুলনা প্রেসক্লাব। ‘স্মৃতিকথা’ নামে এই অনুষ্ঠানটির প্রথম পর্ব শনিবার (৯ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।আয়োজকরা জানান, এখন থেকে প্রতি শনিবার সন্ধ্যায় নিয়মিতভাবে এ আয়োজন অনুষ্ঠিত হবে। এতে প্রবীণ সাংবাদিকরা তাদের দীর্ঘ পেশাজীবনের অভিজ্ঞতা, বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ এবং সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। তিনি সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মরণীয় ঘটনার...










