বুধবার, জুন ১০

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল গ্রামের একটি আমগাছে উঠে পতাকা টানানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটু হেলে যাওয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফয়সাল ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *