Thursday, July 16

সারাদেশ

যশোরে আধুনিক প্রযুক্তিতে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

যশোরে আধুনিক প্রযুক্তিতে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||যশোরের কেশবপুরে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর।কর্মশালায় জানানো হয়, গত ২০২৩-২৪ অর্থবছর থেকে বিএসএফএফ এবং বিপিসি যৌথভাবে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বাণিজ্যিক খাবার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে কোরাল চাষের একটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ওই প্রকল্পের কারিগরি জ্ঞান এবং সফলতাকে কাজে লাগিয়ে এখন উপকূলীয় অঞ্চলের সাধারণ চাষিদের মাঝে এই আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা জ...
বিশ্বশান্তির প্রত্যাশায় বর্ণাঢ্য আয়োজনে কেইউজে’র বর্ষবরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বিশ্বশান্তির প্রত্যাশায় বর্ণাঢ্য আয়োজনে কেইউজে’র বর্ষবরণ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বিশ্বশান্তির প্রত্যাশা ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালির ঐতিহ্যবাহী আপ্যায়ন।মঙ্গলবার নগরীর খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামকে বৈশাখী সাজে সজ্জিত করা হয়। আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত পান্তা উৎসবে সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।কেইউজে সভাপতি মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ...
মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মেধাই একমাত্র যোগ্যতা: কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার আশ্বাস ডিআইজির

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম। তিনি বলেছেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডিআইজি বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কোনো দালাল বা প্রতারকের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করবেন না।” তিনি প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, জমিজমা বিক্রি বা ধার করে কারও হাতে টাকা তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রতিটি পদের বিপরীতে গড়ে কয়েক হাজার প্রা...
খুলনায় বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||খুলনার বটিয়াঘাটা উপজেলায় আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ‘দেশ বাংলা এসপিএফ চিংড়ি হ্যাচারি’তে এই কর্মশালার আয়োজন করা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর।কর্মশালায় জানানো হয়, গত ২০২৩-২৪ অর্থবছর থেকে বিএসএফএফ এবং বিপিসি যৌথভাবে কক্সবাজারের মহেশখালী ও টেকনাফ এলাকায় বাণিজ্যিক খাবার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে কোরাল চাষের একটি পাইলট প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। ওই প্রকল্পের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই এখন উপকূলীয় অঞ্চলের সাধারণ চাষিদের মাঝে এই আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ...
সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শাহীন স্কুলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত "শাহীন স্কুল"-এ আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে বৈশাখী র‍্যালি ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠানটি।দিবসটি উপলক্ষে সকালে স্কুল থেকে একটি বর্ণিল বৈশাখী র‍্যালি বের করা হয়। রঙ-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহীন স্কুল সলঙ্গা শাখার পরিচালক মো: আব্দুস সামাদ এবং মো: রাকিব হোসেন।এছাড়াও স্কুলের সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিনটির আনন্দ ভাগ করে নেন।স্কুল মাঠে ...
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় নগরবাসী।এবারের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।সকালে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাক-ঢোল, মুখোশ, রঙিন ব্যানার ও লোকজ উপকরণে সাজানো শোভাযাত্রা নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসবের আমেজ।পরে শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও লোকজ মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি...
বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ

|| নওগাঁ প্রতিনিধি ||নানা আয়োজনে নওগাঁর বদলগাছীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপজেলার সর্বস্তরের মানুষ।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় বদলগাছী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।শোভাযাত্রায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ ছাড়া আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে শোভা...
নানা আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নানা আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে বাংলা নববর্ষ উদযাপন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার।দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াইল হাসপাতাল কমপ্লেক্স প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরে রঙিন ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন সাজ-সজ্জায় সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।বর্ষবরণ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্টল নিয়ে বৈশাখী মেলা বসে এবং উপজেলা পরিষদ বিদ্য...
পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় সেগুন ও গামারীর গোল কাঠ আটক করা হয়।অভিযান চলাকালে মোট ৮০.১১ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা।পরবর্তীতে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কা...
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে চিলমারী উপজেলা চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এরপর একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাঙালি ঐতিহ্য অনুযায়ী পান্তা-ইলিশ ও রকমারি ভর্তা দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ...