Friday, October 16

সারাদেশ

চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

চৌহালীতে নদীভাঙন রোধে এমপি আলীমের জিও ব্যাগ ডাম্পিং উদ্বোধন

||আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর তীব্র ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম। আজ শনিবার (১৮ জুলাই) সকালে পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার সময় সংসদ সদস্য স্থানীয় ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, যমুনার এই ভয়াবহ ভাঙন থেকে চৌহালীবাসীকে রক্ষা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আপদকালীন ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ শুরু করা হলো। বর্ষা মৌসুম শেষে নদী ভাঙনের স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হবে বলেও তিনি জানান।জিও ব্যাগ ডাম্পিং কার্যক্র...
জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি: ফজলুর রহমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি: ফজলুর রহমান

|| নিজস্ব প্রতিনিধি ||জামায়াতকে দেশের সবচেয়ে মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সম্প্রতি এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।বক্তব্যে ফজলুর রহমান বলেন, "আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা প্রকৃত ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার এক শ সালাম। তবে জামায়াতের মতো এই অপশক্তি থেকে সবাইকে সাবধান থাকতে হবে।"উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সংসদ সদস্য আরও জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি ইউনিয়নে মসজিদ, মাদরাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন। ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানের এই অর্থায়নের বিষয়ে তিনি বলেন, "কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি এখনো টাকা না পেয়ে থাকে, তবে আমাদের জানান। যারা এবার পাননি, আগামী বরাদ্দে তাদের অগ্রাধিকার দিয়ে প্...
বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ: ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

|| জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারে এক নারী উদ্যোক্তার বৈধ ডিশ সংযোগ ব্যবসা জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। একই ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী এবং সংশ্লিষ্ট ছাত্রদল নেতারা। তারা বলছেন, প্রকৃত ঘটনাকে আড়াল করতেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে।শনিবার (১৮ জুলাই) রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডিশ ব্যবসায়ী মোসা. ফাইমা খাতুন। সংবাদ সম্মেলনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলম এবং হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন উপস্থিত থেকে তার দাবির প্রতি সমর্থন জানান।লিখিত বক্তব্যে ফাইমা খাতুন বলেন, তার স্বামী শ...
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে হুমকির মুখে চিলমারীর ডানতীর রক্ষা বাঁধ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে কাঁচকোল ডানতীর রক্ষা বাঁধের একটি অংশ ধসে পড়েছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আকস্মিক ভাঙনে কাঁচকোল ও সড়কটারী এলাকার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়ে যায়। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধটির প্রায় ১৬০ মিটার অংশের কংক্রিট ব্লক, বোল্ডার ও জিও ব্যাগ মুহূর্তের মধ্যে তীব্র স্রোতে ভেসে গেছে। ফলে পুরো অঞ্চলের বসতভিটা ও রাস্তাঘাট মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে নতুন করে বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, ভাঙন অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে বাঁধটি পুরোপুরি ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্কে দিন কাটানো নদীপাড়ের বাসিন্দা বারী ও রেজাউল বলেন, "বাঁধের ওপারেই নদী ভাঙছে, আমরা এপারে থাকি। আতঙ্কে রাতে ঘ...
নাগেশ্বরীতে অগ্নিসংযোগ মামলার আসামি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে অগ্নিসংযোগ মামলার আসামি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বলদিটারী এলাকায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান (শামিম) (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ২.৩০টার দিকে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।এর আগে, গত ১৬ জুলাই নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বলদিটারী এলাকায় মোছা. আফরোজা বেগমের দায়ের করা এজাহারের ভিত্তিতে নাগেশ্বরী থানায় মামলা নং-১৮ রুজু হয়। মামলাটি দণ্ডবিধির ১৮৬০ সালের ৩০৭, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।মামলার এজাহারে অভিযোগ করা হয়, হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং খুন-জখমের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটানো হয়েছে। বাদী...
দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে দেশীয় মাছ রক্ষায় অভিযান: ১৮০টি চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যমুনা নদীতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ ১৮০টি চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।উপজেলার যমুনা নদীবেষ্টিত চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়ন এলাকায় মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানে নদী থেকে ১৮০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ২টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।এ সময় বাংলাদেশ পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্ম...
রাজশাহীতে ইআবির সেমিনার ও জুলাই শহীদদের স্মরণে দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ইআবির সেমিনার ও জুলাই শহীদদের স্মরণে দোয়া

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে "মাদরাসায় উচ্চশিক্ষা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক সেমিনার এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদরাসা শিক্ষা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষাকে আরও গবেষণামুখী, প্রযুক্তিনির্...
তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

|| নিজস্ব প্রতিবেদক (ভোলা) ||ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের বিরুদ্ধে চাঁদা দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।শুক্রবার (১৭ জুলাই) সকালে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে চরমোজাম্মেল চরের বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হচ্ছে। দাবি করা টাকা না দিলে জমিতে চাষাবাদে বাধা, উচ্ছেদের হুমকি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাধারণ কৃষকদের।পাওয়ার টিলারে আহত কৃষাণী শাহানুর বেগমসংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদপুর ইউনিয়নের চরমোজাম্মেল চরে ব্লকনেতা আজগর হাওলাদারের নিয়ন্ত্রণাধীন প্রায় ৮০ বাট জমি রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ৩০টি পরিবারের কাছে চাঁদা দাবি করে টাকা না পেয়ে তাদের জমিতে চাষাবাদ বন্ধ করে দেন।ভুক্তভোগীদের অভিযোগ...
ইবি জমিয়তে তালাবার নতুন কমিটি: সভাপতি শামীম, সম্পাদক আরিফ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি জমিয়তে তালাবার নতুন কমিটি: সভাপতি শামীম, সম্পাদক আরিফ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম সভাপতি এবং একই বিভাগের খন্দকার মোঃ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে ইবি শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল অধিবেশনটি অনুষ্ঠিত হয়।মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় উক্ত অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা সাইফুল ইসলাম সায়েম নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন এবং আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের জন্য বলেন।সাবেক নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত ইবি সভাপতি ও সাধারণ সম্পাদককাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার মাসিক বৈঠক ও মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার মাসিক বৈঠক ও মতবিনিময়

|| এস এম শামীম | কুষ্টিয়া প্রতিনিধি ||ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আমীর আতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত হয়ে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহুরুল ইসলাম।সভায় কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের পথচলাকে বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় নেতৃবৃন্দ কুষ্টিয়া জেলাকে ইসলামী আদর্শে উজ্জ...