Friday, October 16

সারাদেশ

বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবখানেই আইন অমান্য করে গড়ে উঠেছে বেশকয়েকটি করাতকল (স'মিল)। এর মধ্যে পরিবেশ আইন ও করাতকল বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের একদম কোল ঘেঁষে চলছে এসব মিল। এর ফলে একদিকে যেমন শব্দ ও বায়ু দূষণে অতিষ্ঠ স্থানীয় মানুষ, অন্যদিকে দিন-রাত নির্বিচারে গাছ কাটার ফলে উজাড় হচ্ছে এলাকার সবুজ প্রকৃতি।করাতকল বিধিমালা অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমানার ভেতর বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি অফিসের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বদলগাছীর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনেই একটি স' মিল। তাছাড়াও বিভিন্ন ইউনিয়নে এই নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না।অভিযোগ রয়েছে, উপজেলার অধিকাংশ স'মিলেরই কোনো বৈধ লাইসেন্স বা বন বিভা...
আইনি প্রক্রিয়ায় কাটছে গাছ: মান্দায় চওড়া হচ্ছে রাস্তা, বাঁচবে ফসলি জমি
সর্বশেষ, সারাদেশ

আইনি প্রক্রিয়ায় কাটছে গাছ: মান্দায় চওড়া হচ্ছে রাস্তা, বাঁচবে ফসলি জমি

|| লিটন হোসেন | ​নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||​নওগাঁর মান্দা উপজেলায় অবশেষে আইনি ও বৈধ প্রক্রিয়া মেনে সড়কের পাশের গাছ কাটার কাজ শুরু হয়েছে। সড়ক প্রশস্তকরণ, নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং গাছের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া পার্শ্ববর্তী ফসলি জমি রক্ষার স্বার্থেই সরকারি নিয়মনীতি মেনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের প্রত্যক্ষ উপস্থিতিতেই সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি সড়কের পাশে ২০০৫ সালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বেশ কিছু ইউক্যালিপটাস ও আমগাছ রোপণ করা হয়েছিল। দীর্ঘ দুই দশকে গাছগুলো বড় হয়ে ওঠায় সড়ক দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছিল এবং রাস্তা সম্প্রসারণের কাজ আটকে ছিল। এছাড়া, ইউক্যালিপটাস...
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদের প্রশাসক
সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা পরিষদের প্রশাসক

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় মির্জাগঞ্জ মাজার সংলগ্ন ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, সহকারী প্রকৌশলী মো. হাসিবুল হাসান, সার্ভেয়ার মো. ইমরান আলী।এছাড়াও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।...
বদলগাছীতে ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের নিহনপুর গ্রামে স্বামী ও সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভুক্তভোগী জনতা রানী (২৮) অভিযোগ করেন, অভিযুক্ত নুনি গোপাল চন্দ্র মণ্ডল (৬০) সম্পর্কে তাঁর কাকা হন। পারিবারিক সম্পর্ক ও প্রভাবের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে হত্যার ভয়ভীতি দেখিয়ে তিনি তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। প্রাণনাশের আশঙ্কায় এতদিন বিষয়টি কাউকে জানাতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীর স্বামী নির্মল চন্দ্র দেবনাথ (৪৮) বলেন, গত ১১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে নুনি গোপাল তাঁদের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রীর সঙ্গে জোরপূর্বক ধস্তাধস্তি করেন। এ সময় তাঁর স্ত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছু...
বেতাগীর যমজ ভাই-বোনের কৃতিত্ব : পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেতাগীর যমজ ভাই-বোনের কৃতিত্ব : পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগী থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে অনন্য কীর্তি স্থাপন করেছেন জমজ ভাই–বোন। বোন মাইসা তাবাসসুম মুন এবং ভাই মুনের শাহরিয়ার মাহির দুইজনই বেতাগী সরকারি মডেল প্রা: বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে৷ জমজ ভাই–বোনের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বরগুনা জেলায় শীর্ষ স্থান অধিকার লাভ করেছে।জানা গেছে, ফলাফলের বিবেচনায় জেলার সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জনকারী এই বিদ্যালয় হতে ৪০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহন করে ৩১ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ১৫ জন সাধারণ গ্রেডে ও ১৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।তাদের পিতা মামুন পারভেজ আসাদ কলেজের ইংরেজি প্রভাষক এবং মা মোস্তারি আক্তার এ্যানি সরকারি প্রা: বিদ্যালয়ের সহকারী শি...
মানিকগঞ্জে নোংরা পরিবেশে খাবার তৈরি: রাজ হোটেলকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নোংরা পরিবেশে খাবার তৈরি: রাজ হোটেলকে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘রাজ হোটেল’ (টাউন শাখা) নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (১৫ জুলাই) সকালে শহরের ওই হোটেলটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, রাজ হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শনকালে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র দেখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও সংরক্ষণের নানাবিধ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেলটিকে এ জরিমানা করা হয়।এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আস...
পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস-এর উপস্থিতিতে এই ত্রাণ বিতরণ করেন।এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাটি পরিদর্শন করেন এবং পার্বত্য এলাকায় শান্তি ও শৃঙ্খলা বাজায় রাখতে এমন কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।...
চিলমারীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিলমারীর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের খারিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপন কার্যক্রম ও গ্রীষ্মকালীন শাক-সবজির উপকরণ বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১৫ জুলাই) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের আমির নুরে আলম মুকুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, কৃষি প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার, মাঠ পর্যায়ের উপ কৃষি কর্মকর্তাগণ ও কৃষকগণ।জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য...
ইবিতে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ নীতিমালা উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ’ নীতিমালা উন্মোচন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎‎বাংলাদেশের সংবিধানে বর্ণিত ধর্ম, বর্ণ, বয়স, পেশা ও লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ নীতিমালা-২০২৬’ প্রণয়ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‎‎মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে নীতিমালার পুস্তিকার মোড়ক উন্মোচন করেন। হাইকোর্টের নির্দেশনা ও নীতিমালার আলোকে প্রণীত এ নীতিমালা গত ৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭২তম সিন্ডিকেট সভায় অনুমোদন লাভ করে।‎‎নীতিমালার মূল উদ্দেশ্য হলো যৌন হয়রানি ও নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহজ অভিযোগ দাখিলের ব্যবস্থা নিশ্চিত করা, দ্রুত ও কার্যকর প্রতিকার প্রদান, অপরাধীদের উপযুক্...
অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে ঠিকাদার মামুনের সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে ঠিকাদার মামুনের সংবাদ সম্মেলন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের ময়লা ব্যবস্থাপনা-সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ঠিকাদার কাজী মামুন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।সংবাদ সম্মেলনে কাজী মামুন দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।তাকে আওয়ামী লীগের কর্মী বা নেতা হিসেবে প্রচার করা হচ্ছে উল্লেখ করে কাজী মামুন বলেন, "এই দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। এলাকার পরিচিতজনদের সঙ্গে ছবি থাকতে পারে, কিন্তু শুধু ছবির কারণে কাউকে...