
|| নিজস্ব প্রতিবেদক ||
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তিনি এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গত সোমবার (২৭ জুলাই) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে তিনি স্ব পদে যোগদান করেন।
উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. জিয়াউর রহমান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের স্নেহধন্য প্রাক্তন ছাত্র। সাক্ষাৎকালে তাঁরা উভয়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
