Thursday, August 6

নাগেশ্বরীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযথ মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

বুধবার (‎৫ আগস্ট) ​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুরিগ্রাম-১ আসনের এমপি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুজন শাহ। উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবার ও আহত সংগ্রামীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

‎​আলোচনা সভায় বক্তারা বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে এক অভূতপূর্ব সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মত্যাগ এবং আহত যোদ্ধাদের এই বীরত্বগাথা নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের এই আত্মত্যাগকে যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ পরিবারগুলোর পাশে থাকা সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব।

‎​উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও মিডিয়া কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *