Thursday, October 15

সারাদেশ

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানার কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল ঘোষ গত ৭-৮ বছর ধরে দরগ্রাম ও আশপাশের হাট-বাজার থেকে দুধ কিনে নিজ বাড়ির কারখানায় ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন নামিদামি মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচা...
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে মিরাজ (পিতা—আজহার) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে একই এলাকার রাকিবের (পিতা—মোফাজ্জল) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রিয়াজের লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে মিরাজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আহত মিরাজের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।...
বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খালে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ব্যবহারে নির্বিচারে মাছ শিকারের ফলে অস্তিত্ব সংকটে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। সোমবার (১৭ আগস্ট) ফতেজঙ্গপুর ও আবাদপুর বিলে সরেজমিনে দেখা যায়, ছোট খালগুলোতে এই অবৈধ জাল ব্যবহার করে অবাধে মাছ ধরা হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে।ক্ষতিকর এই জাল বন্ধে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫-৩০টি ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।অভিযান পরিচালনাকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় জানান, মৎস্য স...
মানিকগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৌযান শুমারি-২০২৬’। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। র‌্যালিতে গণনাকারীরা নৌযান শুমারির লোগোসংবলিত ছাতা, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্ব...
কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার জনক, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আকরম খাঁ (রহ.)-এর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ছাত্রসংগঠনটির ইবি শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন ইবি তালাবার সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ এবং দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল্লাহসহ সংগঠনটির ইবি শাখ...
ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মামুন মিয়া
সর্বশেষ, সারাদেশ

ধলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক মামুন মিয়া

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৩ নম্বর ধলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। এতে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটিই নাম—মোঃ মামুন মিয়া। কোনো জনপ্রতিনিধি না হয়েও টানা ১০ বছর ধরে সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবা করে তিনি অর্জন করেছেন সর্বস্তরের জনগণের অগাধ আস্থা ও ভালোবাসা।​ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর সেকান্দনগর গ্রামের তহুর মিয়ার বড় ছেলে মোঃ মামুন মিয়া ছোটবেলা থেকেই মানবসেবায় নিয়োজিত। কোনো প্রশাসনিক পদে না থেকেও গত এক দশক ধরে তিনি এলাকার গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের অন্যতম ভরসাস্থলে পরিণত হয়েছেন।​এলাকাবাসীর মতে, রাত-বিরাতে কারো অসুস্থতা বা যেকোনো বিপদে সবার আগে এগিয়ে আসেন এই তরুণ। নিজের পকেটের টাকা খরচ করে হলে...
ইবিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে বিলাতি গাব গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। এছাড়াও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে তারা মীর মুগ্ধ সরোবরের প্রাচীর ঘেঁষে, বোটানিক্যাল গার্ডেন, আইআইইআর, দেশনেত্রী খালেদা জিয়া হল, আয়েশা সিদ্দিকা (রা.) হল, পেয়ারা বাগান ও শাহ আজিজুর রহমান হল এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিলাতি গাবসহ (Diospyros dis...
ইবিতে আবরার ফাহাদ হলে ন্যায্য সংযুক্তির দাবিতে মানববন্ধন, অবশেষে ১’শ আসন বরাদ্দ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে আবরার ফাহাদ হলে ন্যায্য সংযুক্তির দাবিতে মানববন্ধন, অবশেষে ১’শ আসন বরাদ্দ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আবরার ফাহাদ হলে বৈষম্য নিরসন ও ন্যায্য হল সংযুক্তির (অ্যাটাচমেন্ট) দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডি ইউনিটের নবীন শিক্ষার্থীরা। আন্দোলন ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে ডি ইউনিটের চার বিভাগের শিক্ষার্থীদের জন্য ওই হলে ১০০টি আসন বরাদ্দ প্রদান করা হয়েছে।শিক্ষার্থীরা জানান, গত মে মাসের ১০ থেকে ১২ তারিখ ভর্তি চলাকালে তারা শহীদ আবরার ফাহাদ হলে হল সংযুক্তি চেয়েছিলেন। তবে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বছর ওই হলে কোনো সংযুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। কিন্তু এর দুই সপ্তাহ পর গুচ্ছভুক্ত অন্যান্য ইউনিটের ভর্তি প্রক্রিয়ার সময় নতুন শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদ হলে সংযুক্তি দেওয়া হলে চরম বৈষম্যের সৃষ্টি হয়।পরবর্তীতে এ নিয়ে ব্যাপক লেখালেখি ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড...
সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সাইফুল ইসলাম ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনোনীত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ সাইফুল ইসলামকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোঃ হাসান।সোমবার (১৭ আগস্ট) মির্জাগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বাসার মাকসুদ এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা যৌথ স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেন।ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ সুমন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইয়াসিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাইয়ুম সিকদার স্থান পেয়েছেন।অনুমোদিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে পরবর্তী সকল সাংগঠনি...
মধ্য আমড়াগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মধ্য আমড়াগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি হলেন শান্তা মনি

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২৭নং মধ্য আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শান্তা মনি।গত ৩ আগস্ট সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত ১২ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়া শান্তা মনি স্থানীয় একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকা। শিক্ষা বিস্তারে ভূমিকার পাশাপাশি তিনি এলাকায় একজন সমাজকর্মী ও সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় 'শেফা ফ্যাশন'-এর প্রোপাইটর মোহাম্মাদ নাসির উদ্দিনের (অব. কর্পোর কর্পোরাল) সহধর্মিণী।নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন; সদস্য মোঃ ...