রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষে ভাগ্য বদলেছে শত পরিবারের
|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আজ থেকে ২০ বছর আগেও সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাড়ে দিনমজুরি কিংবা কৃষিকাজ ছিল অনেকের প্রধান আয়ের উৎস। এখন সেই নদীতেই খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয়দের অনেকেই। কম জায়গায় অধিক মাছ উৎপাদন এবং বাজারে ভালো চাহিদা থাকায় এই উপজেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি।উপজেলার ভূইয়াগাতী থেকে নলকা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে ফুলজোড় নদীতে দেখা যায় সারিসারি মাছ চাষের খাঁচা। স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগেও এই এলাকায় খাঁচায় মাছ চাষ করতেন মাত্র ২৫ থেকে ৩০ জন। বর্তমানে চাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ জনে। তাদের প্রায় ১ হাজার ৫০০টি খাঁচায় এখন মাছ চাষ হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ৫ শতাধিক পরিবার।চাষিরা জানান, প্রতিটি খাঁচা তৈরিতে...










