Thursday, October 15

সারাদেশ

খুলনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু
সর্বশেষ, সারাদেশ

খুলনায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ শুরু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর যৌথ উদ্যোগে খুলনায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘মাল্টিমিডিয়া সাংবাদিকতা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।সোমবার (১২ অক্টোবর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা গোলাম মুর্শেদ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতা...
নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।‎​প্রেস কনফারেন্সে মাল্টিমিডিয়া প্রজেক্টেরের মাধ্যমে অবহিত করেন। এছাড়াও লিখিত বক্তব্য পাঠ করেন নাগেশ্বরী উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ নিয়ে এই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের অসচ্ছল পরিবারগুলোর একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে তাদের তথ্য একীভূত করা হবে।‎এই তথ্য-সংগ্রহের ভিত্তিতে প্রকৃত দুস্থ পরিবারগুলোকে বিভিন্ন ধরণের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায়...
নাগেশ্বরীর কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার‎‎​
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার‎‎​

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎​কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ মো. সুলতান মাহমুদ (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কচাকাটা থানাধীন গাবতলা কুমারপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুলতান মাহমুদ ওই এলাকারই স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার একটি বিশেষ দল গাবতলা কুমারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সুলতান মাহমুদের নিকট থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।‎​মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, কচাকাটা থানাকে মাদকমুক্ত করতে পুলিশ নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করে...
সলঙ্গায় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলামের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নম্বর সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মন্টুর নিজ উদ্যোগে পরিষদ ভবনে এক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে পরিষদের সকল ইউপি সদস্য, সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ বনভোজনের আয়োজন করা হয়। জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজনটিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে এক আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার সৃষ্টি হয়।প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সম্মিলিতভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনাকে আরও গতিশীল করতেই ...
ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ষড়যন্ত্র করে লাভ হবে না, জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: আমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে গুপ্ত ও পলাতক ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে বিএনপি নেতা সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।আমান উল্লাহ আমান বলেন, দেশে বর্তমানে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। দেশ যখন অগ্রগতির পথে ধাবমান, তখন একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু এসব অপচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা সাইফুদ্দিন আহমেদ মনিকে দ...
ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল

কুড়িগ্রামে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ১২ অক্টোবর বিকেলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান চালানো হয়।অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি নদীতে ইলিশ আহরণ না করা এবং সরকারি নি...
জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জলবায়ু সহনশীল সমাজ গঠনে বানারীপাড়ায় লোকমোর্চার সভা ও বৃক্ষরোপণ

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বরিশালের বানারীপাড়ায় স্থানীয় পর্যায়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ রক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা লোকমোর্চা কমিটির নিয়মিত সভা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্পের আওতায়, ওয়েভ (WAVE) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসায় লোকমোর্চা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলবায়ু ঝুঁকি, স্থানীয় সমস্যা, চলমান কার্যক্রমের অর্জন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চা কমিটির সক্রিয় অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং প্রান...
বোয়ালমারীতে নিখোঁজ শিশু আলমিনার লাশ নাগেশ্বরীর দুধকুমার নদীতে উদ্ধার‎
সর্বশেষ, সারাদেশ

বোয়ালমারীতে নিখোঁজ শিশু আলমিনার লাশ নাগেশ্বরীর দুধকুমার নদীতে উদ্ধার‎

|| রফিকুল ইসলাম ​| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমারে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে নিখোজের দুইদিন পরে সোমবার ১২ অক্টোবর সকালে শিশু আলমিনা আক্তারের (১১) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।‎​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমিনা আক্তার বোয়ালমারীর আলী হোসেনের মেয়ে। গত শনিবার দুপুরে বাড়ির পাশে দুধকুমার নদীতে সমবয়সী তিনজন গোসল করতে নেমে আলমিনা নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।‎স্থানীয় ইয়াকুব আলী বলেন, আলমিনাসহ তিনজন হাত ধরে একসাথে সাতারকেটে পার হচ্ছিলো, কিছু দূর এসে দুইজন উপরে উঠলেও আলমিনা ডুবে যায়।‎​অবশেষে ডুবে যাওয়া স্থান থেকে আনুমানিক ৩০০ মিটার ভাটিতে সোমবার নাগেশ্বরী দুধকুমার নদীর নুনখাওয়া ঘাটে স্থানীয় লোকজন একটি শিশুর লাশ ভাসতে দেখে‎স্বজনদের খবর দেয়, পরে ঘটনাস্থল থেকে আলমিনার লাশ সনাক্ত ও উদ্ধার করেন। প্রতিবেদ...
নাগেশ্বরীতে দুধকুমারে গোসল করতে নেমে শিশু নিখোজ
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুধকুমারে গোসল করতে নেমে শিশু নিখোজ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও শিশু আলমিনার সন্ধান মেলেনি। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে না পেরে ফিরে গেছে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। ঘটনাটি ঘটে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার নদে।নিখোঁজ আলমিনা খাতুন বেবী (১১) নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী এলাকার আলী হোসেনের মেয়ে।নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে আলমিনা তার দুই সমবয়সীর সঙ্গে বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। বাকি দুইজন প্রাণপণে সাঁতরে তীরে উঠতে পারলেও আলমিনা পানিতে ডুবে যায়।কূলে ওঠা অন্য দ...
অভাবকে জয় করে বিসিএস ক্যাডার রায়গঞ্জের রনি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অভাবকে জয় করে বিসিএস ক্যাডার রায়গঞ্জের রনি

|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||অভাব-অনটনের সংসারে দিনমজুর বাবার সন্তান হয়েও অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কাজীপুর গ্রামের মোঃ রনি আহমেদ রাসেল। ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।রনির বাবা ফজলুল হক একজন দিনমজুর। মা আজমিয়ারা বেগমও নানা প্রতিকূলতার মধ্যে সন্তানদের লালন-পালন করেছেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে পড়াশোনার পথ সহজ ছিল না। তবে বাবা-মায়ের অনুপ্রেরণা ও নিজের অধ্যবসায়ের গুণে শিক্ষা জীবনে একের পর এক সাফল্য অর্জন করেন তিনি।রনি ২০১৫ সালে ঝাপড়া কাজীপুর আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববি...