Friday, August 28

সারাদেশ

সাটুরিয়ায় ইউএনওর পরিচয় দিয়ে প্রতারক চক্রের অপতৎপরতা: সতর্কতার নির্দেশ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ইউএনওর পরিচয় দিয়ে প্রতারক চক্রের অপতৎপরতা: সতর্কতার নির্দেশ

​|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিশিয়াল পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ফোন করে তথ্যের পাশাপাশি আর্থিক সুবিধা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে চক্রটি। বিষয়টি নিয়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সাটুরিয়া উপজেলা প্রশাসন।​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর চারটার দিকে প্রতারক চক্রের এই অপতৎপরতার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে সাটুরিয়া ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ইউএনওর পরিচয়ে ফোন করে সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর চায় প্রতারক চক্রটির এক সদস্য। বিষয়টি সন্দেহজনক মন...
মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আজ সকাল ৮টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলকে নির্দেশনা প্রদান করেন।পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম। সভায় অফিসার ও ফোর্সের সদস্যদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয়। জেলা পুলিশের ...
ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ধামইরহাটে নারী হত্যা: ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট ও ভুক্তভোগীর জুতার ব্যাগ উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) ও মো. তারেক রহমান (২১)।পুলিশ জানায়, গত ১৮ আগস্ট সন্ধ্যায় আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগান থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে কাউসার আলী মরদেহটি তার মা মেরিনা বেগমের বলে শনাক্ত করেন।তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে প্রথমে বাবুল হোসেনকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হ...
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য মাত্র ২৯ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেন তিনি।দিবসটি উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার ১০৯, আগা সাদেক রোডের "মোবারক লজ"-এ জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে। যা এখন মতিউরনগর নামে পরিচিত। ৯ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন ৬ষ্ঠ। তাঁর বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা ...
গাজীপুরে মসজিদে তালা মারার হুমকি নিয়ে নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

গাজীপুরে মসজিদে তালা মারার হুমকি নিয়ে নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গুটিয়া গ্রামে মসজিদের কমিটিতে পদ না পেয়ে তালা মারার হুমকি ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শরীফুল ইসলাম এবং তাঁর বাবার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় গুটিয়া এলাকায় জালাল ও তার অনুসারীরা এ হামলা চালায়।হামলায় আহত শরীফুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি অর্জন করে জাতীয় দৈনিকে কাজ করেছেন এবং পরবর্তীতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেন। হামলায় শরীফ চোখের গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিজেকে বিএনপি কর্মী দাবি করে এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও...
সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি: কারখানা সিলগালা ও অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ঘি ও অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের উত্তর শিমুলিয়া গ্রামের গোপাল ঘোষের ছানার কারখানায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল ঘোষ গত ৭-৮ বছর ধরে দরগ্রাম ও আশপাশের হাট-বাজার থেকে দুধ কিনে নিজ বাড়ির কারখানায় ছানা তৈরি করে ঢাকার বিভিন্ন নামিদামি মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিলেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে অভিযান পরিচালিত হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচা...
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত ১

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে মিরাজ (পিতা—আজহার) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে একই এলাকার রাকিবের (পিতা—মোফাজ্জল) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রিয়াজের লাঠিসোঁটার এলোপাতাড়ি আঘাতে মিরাজ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আহত মিরাজের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।...
বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ‘চায়না দুয়ারী’ রিং জাল পুড়িয়ে ধ্বংস

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খালে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ব্যবহারে নির্বিচারে মাছ শিকারের ফলে অস্তিত্ব সংকটে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। সোমবার (১৭ আগস্ট) ফতেজঙ্গপুর ও আবাদপুর বিলে সরেজমিনে দেখা যায়, ছোট খালগুলোতে এই অবৈধ জাল ব্যবহার করে অবাধে মাছ ধরা হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি সৃষ্টি করেছে।ক্ষতিকর এই জাল বন্ধে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫-৩০টি ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।অভিযান পরিচালনাকালে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় জানান, মৎস্য স...
মানিকগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৌযান শুমারি-২০২৬’। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। র‌্যালিতে গণনাকারীরা নৌযান শুমারির লোগোসংবলিত ছাতা, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্ব...
কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় মওলানা আকরম খাঁ’র ৫৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||উপমহাদেশের মুসলিম সাংবাদিকতার জনক, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি, প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মওলানা আকরম খাঁ (রহ.)-এর ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ছাত্রসংগঠনটির ইবি শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন ইবি তালাবার সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ এবং দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল্লাহসহ সংগঠনটির ইবি শাখ...